সংবাদ
বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র
ঢাকা: দেশে শরিয়াহভিত্তিক আর্থিক পণ্যের চাহিদা বাড়তে থাকায় শরিয়াহসম্মত সঞ্চয়পত্র চালুর উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ বিভাগের নগদ ও ঋণ ব্যবস্থাপনা কমিটির (সিডিএমসি) সাম্প্রতিক সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে আগামী বছরের শুরুতেই এ সঞ্চয়পত্র ইস্যু করা হতে পারে। রাজস্ব আয় দিয়ে সরকারের পরিচালন ও উন্নয়ন
বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইসরাইলের সাম্প্রতিক হামলা এবং ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের খবরে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৮ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট
পুলিশ বাহিনীকে আরও বেশি ‘বুস্ট আপ’ করতে চাই
ঢাকা: দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের উৎসাহিত করতে বাহিনীকে আরও বেশি ‘বুস্ট আপ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায়
ভিসা বন্ডের অর্থ ফেরত দেবে যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হলে আবেদনকারীকে ৩০ দিনের মধ্যে ভিসা বন্ড পরিশোধ করতে হবে। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর ভিসার শর্ত মেনে চললে, অর্থাৎ দেশটিতে কাজ না করলে এবং নির্ধারিত সময়ের মধ্যে নিজ দেশে ফিরে এলে বন্ডের অর্থ ফেরত পাওয়া যাবে। সোমবার (৮ জুন) ঢাকার মার্কিন দূতাবাস ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম কীভাবে কাজ করবে,
সৌদির বিমানঘাঁটিতে বিস্ফোরণ
সৌদি আরবের রাজধানী রিয়াদের উপকণ্ঠে অবস্থিত আল-খারজ বিমানঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সোমবার (৮ জুন) সকালে ঘাঁটিটিতে সম্ভাব্য মিসাইল হামলার সতর্কতা জারি করা হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সতর্কতা জারির কিছুক্ষণ পরই আল-খারজ বিমানঘাঁটির আশপাশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনার
স্থগিত থাকছে আবদুর রহমান বদির জামিন
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বগুড়ায় সংঘটিত সহিংসতার অভিযোগে করা এক মামলায় কক্সবাজারের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রেখেছেন আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ
১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ
এখন পর্যন্ত ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের এক লাখ ইন্ট্রাভেনাস
আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী
শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী
৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকা: দেশের নয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। সোমবার (৮ জুন) এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা স্বাক্ষরিত এক পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা,
শূন্যরেখায় আটকে আছে ১১ জন
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১১ জনকে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক ব্যবস্থা না নেওয়ায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। বাংলাদেশে ঢুকতে না পারা ওই ১১ জন ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে আছে শূন্যরেখায়। পতাকা বৈঠকের পরেও বিএসএফ কোনো পদক্ষেপ
