ঢাকা, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:৪৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২১ বার


তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ হাইকমিশন লন্ডন এ তথ্য জানায়।

গত ১৭ ফেব্রুয়ারি তাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। চিঠিতে কিয়ার স্টারমার উল্লেখ করেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তার নেতৃত্বে এ সহযোগিতা আরও বাড়বে বলে তিনি আশাবাদী।

ভাগাভাগি মূল্যবোধ ও সমৃদ্ধ ইতিহাসের ভিত্তিতে দুই দেশের অংশীদারিত্ব আরও জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

 

চিঠিতে তিনি বলেন, অংশীদারিত্বকে শক্তিশালী করা এবং অভিন্ন অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য।

কিয়ার স্টারমার আরও উল্লেখ করেন, বাংলাদেশের অন্যতম বড় বিদেশি বিনিয়োগকারী হিসেবে যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও বাড়াতে চায়। অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক জোরদারে আরও সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।

 

 

পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীদের আতিথেয়তায় বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন তিনি।

চিঠিতে দুই দেশের অংশীদারিত্বের নতুন অধ্যায় নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।


   আরও সংবাদ