আমির হোসেন মামুন
প্রকাশ: ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭৭ বার
ফেনী জেলার দাগণভূঞা উপজেলার কোরাইশ মুন্সি বাজার-এ ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত প্রায় ১১টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ৬/৭ কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের ধারণা। শুক্রবার 20 ফ্রেব্রুয়ারি সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বাজারের টু স্টার হোটেলে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় প্রায় ১১টি টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। এতে ৬/৭ কোটি টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালান। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেনোর আগেই পুড়ে সব শেষ হয়ে যায়। তবে আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, সিলিন্ডার গ্যাস থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের জীবিকার একমাত্র অবলম্বন দোকান ও মালামাল পুড়ে গেছে। তারা দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ দাবি করেছেন।
ফেনী জেলার দাগণভূঞা উপজেলায় এখনো কোনো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন না থাকায় প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছে উপজেলার লাখো মানুষ। দীর্ঘদিন ধরে একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।
ঘনবসতিপূর্ণ এই উপজেলায় অগ্নিকাণ্ড, বৈদ্যুতিক শর্ট সার্কিট, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, বাজারে আগুন কিংবা সড়ক দুর্ঘটনার ঘটনা প্রায়ই ঘটছে। কিন্তু ফায়ার সার্ভিস না থাকায় দুর্ঘটনার সময় পাশের উপজেলা বা দূরবর্তী এলাকা থেকে ইউনিট আসতে দীর্ঘ সময় লেগে যায়। এতে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগলে প্রাথমিকভাবে নিজেরাই ঝুঁকি নিয়ে নেভানোর চেষ্টা করেন। অনেক ক্ষেত্রে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। এতে নিঃস্ব হয়ে পড়ছেন বহু পরিবার।
ব্যবসায়ী ও সচেতন মহলের মতে, দাগণভূঞা একটি গুরুত্বপূর্ণ উপজেলা হলেও এখানে এখনো ফায়ার সার্ভিস না থাকা অত্যন্ত দুঃখজনক। দ্রুত একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন করা হলে জরুরি সেবা নিশ্চিত হবে এবং জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমে আসবে।
https://www.facebook.com/reel/2954206168119308