ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ মে, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭২ বার


৬০ কিমি বেগে ঝড়ের আভাস

দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত।

রোববার (২৪ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরে এক নম্বর (পুনঃ) এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

 


   আরও সংবাদ