ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

উপজেলায় চেয়ারম্যান ও পৌরসভায় মেয়র প্রার্থী ঘোষণা করবে এনসিপি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ জুন, ২০২৬ ০৯:২৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩১ বার


উপজেলায় চেয়ারম্যান ও পৌরসভায় মেয়র প্রার্থী ঘোষণা করবে এনসিপি

আগামী ১৫ জুন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং পৌরসভার মেয়র পদে প্রার্থী হিসেবে ১০০ জনের নাম ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (৮ জুন) বিকেলে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান।

 

এর আগে গত ১০ মে প্রথম দফায় এনসিপি সমর্থিত ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সেদিন রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রথম ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করে এনসিপি।

 

 

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম, কমিটির সদস্য তাহসীন রিয়াজ, আলাউদ্দীন মোহাম্মদ ও মনজিলা ঝুমা এবং এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মো. আতাউল্লাহ ও এস এম সুজা সাংগঠনিক বিভাগওয়ারি প্রার্থীদের নাম ঘোষণা করেন। 

এর আগে গত ২৯ মার্চ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করে এনসিপি।

 


   আরও সংবাদ