জাতীয় সংবাদ
শিশুর লিঙ্গ পরিচয় শনাক্ত করা যাবে না
ঢাকা: কোনো হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাবরেটরি বা কোনো মাধ্যমে অনাগত শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করতে পারবে না বলে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। সোমবার (১১ মে) এ অনুলিপি প্রকাশ করা হয়। এর আগে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দিয়েছিলেন। আদালতে
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
বিগত দুই মাসে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী আজ রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উদ্যাপন উপলক্ষ্যে ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধানমন্ত্রী
৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান অব্যবহৃত ছয় শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন। গত ১২ এপ্রিল ‘৩২০ কোটি টাকা খরচে ৬ শিশু হাসপাতালের ভবন পড়ে আছে’ শীর্ষক একটি প্রতিবেদন পত্রিকায় প্রকাশ হয়। পরে প্রতিবেদনটি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় আধুনিক
নিষেধাজ্ঞায় ১,৬৩৬ অভিযান, জব্দ ৯৬৩ মেট্রিক টন মাছ
সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ আহরণ নিয়ন্ত্রণে সরকারের চলমান ৫৮ দিনের নিষেধাজ্ঞায় ১ হাজার ৬৩৬টি অভিযানে এখন পর্যন্ত ৯৬৩ মেট্রিক টন মাছ এবং ৯২ লাখ মিটার জাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে ৬টি মামলা দায়ের, ৯ লাখ ৪২ হাজার টাকা জরিমানা আদায় এবং ৯ জন জেলেকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (১০ মে) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের
ফ্যাসিবাদ যেন পুলিশকে আর ব্যবহার করতে না পারে
বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ ও জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়, সেজন্য সবাইকে নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে ১৯৭১ সালের উত্তাল মার্চে রাজারবাগে সব পুলিশ সদস্যকে একসঙ্গে জড়ো করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের কী কৌশল ছিল, তা নিয়ে
‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি
ঢাকা: ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে সামনে রেখে জাতীয় স্বার্থ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে নতুন পররাষ্ট্রনীতি গ্রহণ করবে বিএনপির নেতৃত্বাধীন সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। তিনি বলেন, এর অর্থ কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদ নয়; বরং বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত থেকেই বাংলাদেশের স্বার্থ রক্ষা ও অগ্রগতি
শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’- প্রতিপাদ্যে চার দিনব্যাপী (১০-১৩ মে) উদযাপিত হচ্ছে এবারের পুলিশ সপ্তাহ। পুলিশ সপ্তাহের সবচেয়ে আকর্ষণীয় পদক অনুষ্ঠানটি আপাতত স্থগিত করা হয়েছে বলে একাধিক সূত্রে জানা যায়। রোববার (১০ মে) শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ-২০২৬। এবারের বর্ণাঢ্য আয়োজনে বড় ধাক্কা এখনো জারি হয়নি পদকের প্রজ্ঞাপন। খোঁজ নিয়ে
ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তুলে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ। আজ শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ-এ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আপনারা বড় রকমের যুদ্ধ শেষ করে এসেছেন।
নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
নির্বাচনী প্রতিশ্রুতি ও ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে। শনিবার (৯মে) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন
প্রতিবন্ধী ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী
শারীরিক প্রতিবন্ধকতা যে মেধা ও ইচ্ছাশক্তির কাছে কোনো বাধাই নয়, তা প্রমাণ করেছেন কলেজছাত্র ওয়াকিমুল ইসলাম। এবার ওই তরুণ উদ্ভাবকের নিজের হাতে বানানো বিশেষ স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ জুগিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অভাবনীয় দৃশ্য দেখা যায়। এদিন প্রতিবন্ধী ওয়াকিমুলকে
যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি
চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (৯ মে) সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন রাষ্ট্রপতি। বঙ্গভবন প্রেস উইং জানায়, সকাল পৌনে ৮টায় রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০১ ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে
সাগর উপকূলে রহস্যময় আলোর রেখা!
চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে কক্সবাজার পর্যন্ত সাগর উপকূলের আকাশে রহস্যময় আলোর ঝলকানি দেখা গেছে। সন্ধ্যার পর তীব্র আলোর রেখার ছবি ও ভিডিও অনেকেই মোবাইল ফোনে ধারণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ও ভিডিও আপলোড দিয়ে জানতে চেয়েছেন-ওই আলোর রেখা আসলে কী! শুক্রবার (৮ মে) কক্সবাজারের ইনানী, লাবণী পয়েন্ট থেকে অনেকেই তীব্র আলোর
