নগর জীবন সংবাদ
ফাঁকা রাজধানী
কোরবানির ঈদের ছুটি শুরু হতেই অনেকটাই ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকা। কর্মব্যস্ত নগরীর সড়কগুলোতে কমেছে যানবাহনের চাপ, নেই প্রতিদিনের চিরচেনা যানজট। বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাট দিয়ে ঘরমুখো মানুষের ঢল নামায় রাজধানীর অনেক এলাকা এখন নিরিবিলি পরিবেশে পরিণত হয়েছে। শুক্রবার (২৯ মে) সকাল থেকে রাজধানীর নিউমার্কেট, শাহবাগ,
বর্জ্য অপসারণে থাকবে ডিএনসিসির ১৬ হাজার কর্মী
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর উত্তরাঞ্চলে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ লক্ষ্যে ১৬ হাজার পরিচ্ছন্নতাকর্মী ও সাড়ে ৭শ বর্জ্যবাহী গাড়ি মাঠে কাজ করবে। ১২ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ শেষ হবে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে কোরবানির
গণপরিবহন যেন রোগ-জীবাণুর বাহক
বেসরকারি চাকরিজীবী রিংকু দাস থাকেন রাজধানীর বাড্ডায়। প্রতিদিন ভিক্টর পরিবহনের গাড়িতে চড়ে তিনি নর্দা সংলগ্ন অফিসে যাতায়াত করেন। এই পরিবহনের কোনো কোনো গাড়ির সিটে বসলেই যেন তার গা গুলিয়ে ওঠে। সিটের সামনের কাভারে হাত পড়লে তাতে যেন ধুলোর স্তর বসে যায়। একটা উৎকট দুর্গন্ধও তার নাকে বাজে। ফলে ইদানীং মাস্ক পরে তিনি যাতায়াত করেন। কিন্তু গাড়িতে
সমন্বয়হীন খোঁড়াখুঁড়িতে দুর্ভোগ
রাজধানীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত-যেদিকেই যাবেন চোখে পড়ে একই চিত্র। কোথাও রাস্তা কেটে ফেলে রাখা হয়েছে মাসের পর মাস, কোথাও উন্নয়নকাজের নামে সড়কের অর্ধেকজুড়ে পড়ে আছে মাটি, বালু ও নির্মাণসামগ্রী। কোনো এলাকায় ভাঙাচোরা সড়কে সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা, আবার চাদরে ঢেকে যাচ্ছে পুরো আবাসিক এলাকা। খোঁড়াখুঁড়ির কারণে সরু হয়ে যাওয়া
বৃষ্টিতে অস্বস্তিতে কাজলাবাসী
বেশ কিছুদিনের তীব্র তাপদাহের পর রোববার (২৬ এপ্রিল) হঠাৎ ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে হাঁটু পানিতে ভাসছে কাজলা এলাকার বাসিন্দারা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের কাজলা এলাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়, ফলে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। বৃষ্টির পানির সঙ্গে সুয়ারেজের ময়লা পানি মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে মশা-মাছির
দখলমুক্তে ডিএমপির অভিযান
রাজধানীতে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে একযোগে এই অভিযান শুরু হয়। এর অংশ হিসেবে মগবাজার মোড় থেকে বাংলামোটর পর্যন্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জুডিসিয়াল
ঢাকায় এক রাতে ঝরে গেল ৫ প্রাণ
রাজধানীতের এক রাতেই ঝড়ে গেছে পাঁচটি প্রাণ। শুক্রবার (৬ মার্চ) রাতে ঈদের শপিং করতে গিয়ে নিউমার্কেট এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক বাবা ও তার মেয়ে। একই রাতে তেজগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় একটি সিএনজি চালিত অটোরিকশায় থাকা এক যাত্রী ও চালক মারা গেছেন। অপরদিকে একই রাতে সোনারগাঁও ক্রসিং এলাকায় দুই পথ কিশোরের মাদক সেবন করাকে
রমজানে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল
আগামী ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে রাজধানীর দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল। এ সময় ইফতারের জন্য যাত্রীরা সঙ্গে সর্বোচ্চ ২৫০ মিলিলিটার (মিলি) পানির বোতল বহন করতে পারবেন বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন)
ছুটিতেও চলবে মেট্রোরেল
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলেও এসময় মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ডিএমটিসিএলের পরিচালক একেএম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসি বাংলা। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে সাধারণ ছুটির দিনগুলোয়
মিলল দম্পতিসহ ২ শিশু সন্তানের লাশ
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের পল্লবীর সেকশন-১১, ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকা থেকে এক দম্পতি ও তাদের দুই শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের (এডিসি) ফারজিনা নাসরিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। অন্য আরেকটি সূত্র থেকে জানা যায়, স্বামী ঋণগ্রস্ত
আতশবাজি-পটকা নিষিদ্ধ
ঢাকা: পবিত্র শবে বরাত উপলক্ষে ঢাকা মহানগরীতে সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত উদযাপিত
অবরোধে যানজট রাজধানীতে
রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে অবরোধের ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে এই তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে ট্রাফিক বিভাগ
