রাজনীতি সংবাদ
বিএনপি দেশের অধিকাংশ মানুষের রায়ের সঙ্গে প্রতারণা করেছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা গুম, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, ধর্ষণমুক্ত বাংলাদেশ গড়তে চাই। দেশের ৭০ শতাংশ মানুষ হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছেন। বিএনপি দেশের অধিকাংশ মানুষের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। আমরা যে স্বপ্ন নিয়ে জুলাই
বিশেষ ট্রাইব্যুনালে করার দাবি মহিলা জামায়াতের
দেশে ক্রমবর্ধমান শিশু ও নারী নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর সঙ্গে জড়িতদের দ্রুত বিশেষ ট্রাইব্যুনালে বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। বুধবার (২০ মে) জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এক বিবৃতিতে এ দাবি করেন। জামায়াতের মহিলা বিভাগের মিডিয়া
শহরে কয়টা খাল উদ্ধারের কাজ শুরু হয়েছে
রাজনৈতিক দলগুলোর মধ্যে সদিচ্ছা ও ঐক্য থাকলে ভূমিদস্যু, জলদস্যুসহ খাদ্য, পানি, কৃষি নিরাপত্তার বিষয় দ্রুতই সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। মঙ্গলবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক নাগরিক সংলাপে তিনি এসব কথা
এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদকে নাগরিক সংবর্ধনা
দক্ষিণ কোরিয়ায় সফর উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নাগরিক সংবর্ধনা প্রদান করেছেন প্রবাসী বাংলাদেশিরা। রোববার (১৭ মে) স্থানীয় সময় দুপুর ১২টায় খিম্পু শহরের খিম্পু ফরেন সাপোর্ট সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, দক্ষিণ কোরিয়া। অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ায়
বিএনপির ৭ দিনের কর্মসূচি
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী
কারিনার মৃত্যুতে যারা উল্লাস করছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে
কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের জানাজায় অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কারিনার মৃত্যুতে যারা উল্লাস করছে, তাদের বিচার বাংলার মাটিতেই হবে। রোববার (১৭ মে) রাত ১০ টার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজায় অংশ নেওয়ার আগে তিনি গণমাধ্যমকে এই কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আমরা সবাই শোকাহত, অতি অল্প
শুধু গঙ্গা-তিস্তা নয়, সব নদীর পানির ন্যায্য হিস্যা চাই
ঢাকা: শুধু গঙ্গা-তিস্তা নয়, উজান থেকে আসা সব নদীর পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৬ মে) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি
এনসিপিতে যোগ দিলেন ৫০০ নেতাকর্মী
রাজশাহীতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ৫০০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করে এনসিপির রাজশাহী মহানগর শাখা। অনুষ্ঠানে বিএনপি, গণঅধিকার পরিষদ ও ইসলামী ছাত্রশিবির থেকে আসা প্রায় ৫০ জন নেতাকর্মীকে ফুলের মালা পরিয়ে বরণ করেন এনসিপির উত্তরাঞ্চলের
বাংলাদেশকে অশান্ত করতে চাইছে ভারত
বাংলাদেশকে অশান্ত করতে ভারত নতুন পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। শনিবার (১৬ মে) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে ১১ দলীয় ঐক্য আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। অলি আহমদ বলেন, ‘বাংলাদেশকে অশান্ত করার ব্যাপারে ভারত এখন নতুন পদক্ষেপ নিয়েছে। শহীদ
দুটি সার্চলাইট আমাদের দিকে তাক করা
ঢাকা: দুটি সার্চলাইট এখন আপনাদের দিকে তাক করা আছে, একটি আল্লাহ তায়ালার, অপরটি জনগণের এমন মন্তব্য করেছে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৫ মে) রংপুর মডেল কলেজ মিলনায়তনে রংপুর-দিনাজপুর অঞ্চল জামায়াত আয়োজিত উপজেলা ও থানা আমীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান
যাকে বিয়ে করলেন সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের স্ত্রীর নাম আনিকা ফারদিন ফরায়েজি। বুধবার (১৩ মে) বিকাল ৫টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাদের আকদ সম্পন্ন হয়। সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক
বাজারদর জানতে কাঁচাবাজারে বিরোধীদলীয় নেতা
রাজধানীর নিত্যপণ্যের বাজার পরিস্থিতি ও মূল্য যাচাই করতে মিরপুর-১ নম্বর শাহ আলী কাঁচাবাজার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১২ মে) সকালে তিনি এই বাজার পরিদর্শন করেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে
