ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

স্বাস্থ্য সংবাদ

Thumbnail [100%x225]
টিকাদানের ঘাটতি অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ঝুঁকি আরও বাড়াতে পারে

টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে পলিসি ব্রিফ।  বৃহস্পতিবার (২১ মে) আইসিডিডিআরবি থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।     এতে বলা হয়, ওয়ান হেলথ ট্রাস্ট এবং আইসিডিডিআরবির নেতৃত্বে পরিচালিত গ্লোবাল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পার্টনারশিপ (গার্প)

Thumbnail [100%x225]
উচ্চ রক্তচাপের নীরব মহামারি

অসংক্রামক রোগগুলোর মধ্যে উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) একটি দীর্ঘস্থায়ী জীবনব্যাপী রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, বিশ্বে ১৪০ কোটি মানুষ (৩০-৭৯ বছর) উচ্চ রক্তচাপে ভুগছে, যাদের বেশিরভাগ বাস করেন নিম্ন ও মধ্যম আয়ের দেশে।     উচ্চ রক্তচাপের ফলে অনেকে হৃদরোগ, স্ট্রোক এবং কিডনি রোগের মতো অসংক্রামক রোগে আক্রান্ত হচ্ছেন। আর এতে

Thumbnail [100%x225]
মিজানুর রহমান সিনহার মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক

একমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৬ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত

Thumbnail [100%x225]
কফি খেয়েও কাজে মনোযোগ ফিরছে না?

কাজের চাপে অনেক সময় চোখে ঘুম ভর করে, কমে যায় মনোযোগও। এমন পরিস্থিতিতে অনেকেই ভরসা রাখেন একের পর এক কাপ কফির ওপর। তবে কফি খাওয়ার পরও অনেক সময় কাজে মনোযোগ ফেরে না। বিশেষজ্ঞরা বলছেন, শুধু কফি নয়, মস্তিষ্ককে সাময়িক বিশ্রাম দেওয়াও জরুরি।   সমাজমাধ্যমে ‘শুভ সকাল’ নিয়ে মজার ছলে বলা হয়, যাদের সকালে অফিস যেতে হয়, তাদের কাছে সকাল কখনও পুরোপুরি ‘শুভ’

Thumbnail [100%x225]
হামে ৪৩২ শিশুর মৃত্যু

হাসপাতালের শিশু ওয়ার্ডে বাড়ছে কান্না আর উৎকণ্ঠা। জ্বর, শ্বাসকষ্ট ও ফুসকুড়ি নিয়ে প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন নতুন শিশু। আইসিইউয়ের বাইরে উদ্বিগ্ন মায়েদের দীর্ঘ অপেক্ষা। গত দুই মাসে দেশে হামে আক্রান্ত হয়ে সরকারি হিসাবে মারা গেছে ৪৩২ শিশু।     আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ৩৬ হাজার শিশু। ভয়াবহ এ পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়

Thumbnail [100%x225]
শিশুর রোগ যখন বড়দের শরীরে

চট্টগ্রাম: শুরুটা ছিল একেবারেই সাধারণ জ্বর, দুর্বলতা, শরীরে অস্বস্তি। পরিবার ভেবেছিল মৌসুমি ভাইরাল জ্বর। কিন্তু কয়েকদিনের মধ্যেই অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। শরীরে র্যাশ ছড়িয়ে পড়ে, সঙ্গে যোগ হয় তীব্র শ্বাসকষ্ট। বলছি হাম আক্রান্ত ১৬ বছর বয়সী কিশোরী জান্নাতুলের কথা। যিনি বর্তমানে ভর্তি রয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে।   স্থানীয়

Thumbnail [100%x225]
হামের ঝুঁকিতে গর্ভবতী নারীরাও

রাজধানীর মিরপুরের বাসিন্দা সাত মাসের অন্তঃসত্ত্বা রুমানা আক্তারের (ছদ্মনাম) পাঁচ বছরের ছেলে কয়েকদিন আগে হামে আক্রান্ত হয়। প্রথমে জ্বর, পরে শরীরে লালচে দানা ওঠে। শিশুটিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা নিশ্চিত করেন এটি হাম। ছেলেকে দেখাশোনা করতে গিয়ে কয়েকদিনের মধ্যেই জ্বর ও দুর্বলতায় ভুগতে শুরু করেন রুমানা নিজেও। পরে চিকিৎসকের পরামর্শে

Thumbnail [100%x225]
রেকর্ড পরিমাণ টিকা মজুত

মাত্র ২৪ দিনের মধ্যে দেশের জন্য সব ধরনের টিকার বড় মজুত সংগ্রহ করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, এটি একটি রেকর্ড। বর্তমানে দেশে টিকার কোনো ঘাটতি নেই এবং ভবিষ্যতেও ঘাটতি হওয়ার আশঙ্কা নেই।   বুধবার (৬ মে) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ইউনিসেফের পক্ষ থেকে আসা হাম-রুবেলা

Thumbnail [100%x225]
হাম ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু

ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হাম সন্দেহে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিস্তারিত আসছে... 

Thumbnail [100%x225]
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে তিনজন মারা গেছে এবং হাম উপসর্গে সারা দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৭৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৩৪ হাজার

Thumbnail [100%x225]
ঢামেকে এক মাসে ৩ শিশুর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গত এক মাসে হাম রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন তিন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের নির্দিষ্ট জায়গায় আরও ১৪ জন শিশু চিকিৎসাধীন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, মহাখালীতে অবস্থিত ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতাল থেকে রেফার করা রোগীকে ভর্তি রাখা হচ্ছে। এদিকে চিকিৎসক বলছেন, করোনা ভাইরাসের মতো বাতাসে

Thumbnail [100%x225]
২৪ ঘণ্টায় হামে ৮ জনের মৃত্যু

ঢাকা: গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন মারা গেছে এবং হাম উপসর্গে সারাদেশে আরও সাত জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৪২১ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৩২