অপরাধ সংবাদ
জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর
নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় (নেত্রকোনা-৫ আসনের) এমপি জামায়াতের এমপি মাছুম মোস্তাফার গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় পূর্বধলা উপজেলার বিরিশিরি সড়কের আতকাপাড়া পেট্রোল পাম্পে (ফিলিং স্টেশন) তার গাড়িতে ভাঙচুর করা হয়। এসময় তাকে অবরুদ্ধ করে রাখা হয় বলে জানান স্থানীয়রা। স্থানীয় জামায়াত নেতাদের দাবি, এমপি
দম্পতিকে গলা কেটে ও ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা
নওগাঁর নিয়ামতপুরে এক দম্পতি ও তাদের দুই ছেলেমেয়েকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে ওই দম্পতিকে গলা কেটে ও তাদের শিশু সন্তানদের পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে রাতে এ ঘটনা ঘটে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা
অবৈধভাবে মজুদ ভোজ্য-জ্বালানি তেল জব্দ
দেশের তিন জেলায় পৃথক অভিযানে অবৈধভাবে মজুদ করে রাখা বিপুল পরিমাণ ভোজ্যতেল ও জ্বালানি তেল জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন। এসব ঘটনায় একজনকে আটক এবং এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত মুনাফা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধভাবে
তেল মজুতের দায়ে যুবককে ৭ দিনের কারাদণ্ড
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে তেল মজুত করায় মো: সাব্বির (২১) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার কাঠার বিল ফিলিং স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন । উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মো:
সাপাহারে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করে বিনষ্ট
সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে উপজেলা সদরের মাছ বাজারে অভিযান চালিয়ে প্রায় ৬ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। সোমবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত মাছগুলো কেরোসিন তেল ছিটিয়ে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলা সদরের মাছ বাজারে নিষিদ্ধ পিরানহা
হাসপাতালে চাঁদাবাজি মামলায় প্রধান অভিযুক্ত মঈনসহ আটক ৭
সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদা দাবির মামলার প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ মোট সাতজনকে আটক করেছে র্যাব। সোমবার (১৩ এপ্রিল) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার গ্রেপ্তাররা আসামিরা হলেন মঈন উদ্দিনের সহযোগীকে মো. ফালান মিয়া (৪২), মো.
নির্যাতনের পর গৃহবধূ হত্যা
মিরপুরে
রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় গৃহবধূ সুইটি আক্তার (২৫)-এর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়; বরং দীর্ঘদিনের নির্যাতনের পর পরিকল্পিত হত্যাকাণ্ড। জানা গেছে, প্রায় এক বছর আগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাহেরচর গ্রামের বাসিন্দা সুইটি আক্তারের সঙ্গে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকার
কালোবাজারি চক্রের গুদাম, ২২০০ বস্তা খাদ্যপণ্য জব্দ
ঢাকা: রাজধানীর শ্যামপুর থানার জুরাইন বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ সরকারি ওএমএস চাল ও আটা উদ্ধার করেছে র্যাব। কালোবাজারির উদ্দেশ্যে এসব খাদ্যপণ্য প্যাকেট পরিবর্তন করে বিক্রির প্রস্তুতি চলছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার (৮ এপ্রিল)রাতে র্যাব-৪ এবং খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে
কমিউনিটি ক্লিনিকে চুরির অভিযোগ
ধামইরহাট, (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটের নেউটা গ্রামে অবস্থিত কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৬ই এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ১ নাম্বার ধামইরহাট ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের নেউটা কমিউনিটি ক্লিনিকে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কমিউনিটি ক্লিনিক কর্তৃপক্ষ ধামইরহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের
বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৯ জন
রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে অন্তত ৫৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। আজ সোমবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হাজারীবাগ
জ্বালানির অবৈধ মজুদের অভিযোগে দুইজনকে ১মাসের কারাদণ্ড
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরে অবৈধভাবে জ্বালানি মজুদে অভিযানে দুইজনকে কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সোমবার ৬ এপ্রিল রাতে জামালপুর সদর উপজেলার গেইটপাড় স্টেশন রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জ্বালানির অবৈধ মজুদের দায়ে মোঃ হাবিব (৪৫) ও নাজমুল হাসান (৩৩)-কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে
সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার-পত্নীতলা সীমান্তের কুচিন্দা খাড়ি দখল করে অবৈধভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সাপাহার-আগ্রাদ্বিগুণ সড়কের কুচিন্দা ব্রিজের পূর্ব ও পশ্চিম পাশে খাড়ির জায়গা দখল করে এই নির্মাণ কাজ চলায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খালের স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেলে বর্ষা মৌসুমে
