অর্থনীতি সংবাদ
কমল এলপি গ্যাসের দাম
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে এক হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এখন থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। বিইআরসি
নগদ-এ বিনিয়োগ করবে বহুজাতিক প্রতিষ্ঠান
নগদ নামের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চায় একাধিক বিনিয়োগকারী। তবে এখন পর্যন্ত একটি বহুজাতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে বিনিয়োগ প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন ওই প্রতিষ্ঠানের নিয়োগকৃত আইনজীবী নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি)
‘সফট লোন’ চায় বিজিএমইএ
ঈদুল ফিতরের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে প্রয়োজনীয় নগদ অর্থের চাপ মোকাবিলায় বকেয়া রপ্তানি সহায়তার অর্থ দ্রুত ছাড় করতে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে অনুরোধ জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের
রগরম আইসিসিবি ইফতার বাজার
কর্মদিবস হলেও রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমে উঠেছে ইফতার বাজার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রমজানের বিকেল গড়াতেই বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। অফিস শেষে পরিবার নিয়ে অনেকেই সরাসরি এখানে ইফতার সামগ্রী কিনতে আসছেন। বাজারে ঢুকতেই সারিবদ্ধ স্টলে নানা পদের আয়োজন চোখে পড়ে। হালিম, শিক কাবাব, বিফ ও চিকেন গ্রিল, দই বড়া, চটপটি,
‘ফ্যামিলি কার্ড’ সরকারের ব্যয় হবে ১২ হাজার ৭২ কোটি টাকা
প্রাথমিক পর্যায়ে দেশের দুটি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। বগুড়ার গাবতলী উপজেলা ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায়। পর্যায়ক্রমে দেশের অন্যান্য উপজেলায় এ প্রকল্পটি চালু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ কর্মসূচি বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ১২ হাজার ৭২ কোটি টাকা প্রয়োজন হবে। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে
বেড়েছে সোনার দাম
স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, যা আজ সকাল থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন
সহজ আমদানিনীতি ও ঋণ সুবিধা চান ব্যবসায়ীরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ের পর দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন পথচলা শুরু করেছে সরকার। ক্ষমতার এ পালাবদলের পর দেশের অর্থনীতিতে গতি ফেরাতে এবং স্থবির হয়ে পড়া ব্যবসাবাণিজ্যে প্রাণসঞ্চার করতে একগুচ্ছ দাবি ও প্রত্যাশা জানিয়েছেন দেশের অর্থনীতির প্রাণভোমরা চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ীরা। তাদের
নতুন সরকারের বড় চ্যালেঞ্জ
বড় এবং দৃশ্যমান কোনো উন্নয়ন না করলেও বিদেশ থেকে তথাকথিত বিশেষজ্ঞদের ডেকে নানা পদে উপদেষ্টা নিয়োগ দিয়ে সরকার গঠন করেছিলেন ড. মুহাম্মদ ইউনুস। তার নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার ঋণ প্রবণতার লাগাম টেনে ধরতে পারেনি। তার শাসনামলের ১৪ মাসে দেশের ঋণের পরিমান দুই লাখ ৬০ হাজার ২৫৭ কোটি টাকা বেড়েছে। যার দায় এসে পড়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের
নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী
পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন রাজধানীর নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী দেখা গেছে। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেগুন, শসা, লেবু, কাঁচামরিচ, ছোলা, পেঁয়াজ, ভোজ্যতেল, খেজুর, ডাল ও বেসনসহ অধিকাংশ পণ্যের দাম চড়া। তবে আলু আগের দামেই বিক্রি করতে দেখা গেছে। ভোক্তারা বলছেন প্রতি বছরই রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা দেখা দেয়,
নাজুক ও দুর্বল ঋণ পরিস্থিতি পাবে বর্তমান সরকার
বিগত সময়ের চেয়ে আরও নাজুক ও দুর্বল ঋণ পরিস্থিতি বর্তমান সরকার পেতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে ‘নতুন সরকারের সূচনাবিন্দু: অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার
এলডিসি তিন বছর পেছানোর জন্য কাজ করবো
ঢাকা: স্বল্পোন্নত দেশ থেকে (এলডিসি) বাংলাদেশের উত্তরণ তিন বছর পিছিয়ে দিতে আজ থেকে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ও
ইউরোপের বাজার দখলের চেষ্টা চীনের, বিপাকে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের বাজারে বাধার মুখে পড়ে ইউরোপের বাজার দখলে নিতে মূল্য ছাড় দিচ্ছে চীন। এর ফলে প্রধান বাজারে প্রতিযোগিতার মুখে পড়েছে বাংলাদেশ। তাতে কমছে প্রবৃদ্ধি, বাড়ছে ঝুঁকি। উদ্যোক্তা নেতারা বলছেন, এ অবস্থা তৈরি পোশাক শিল্পের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করছে। প্রস্তুতির অভাব হলে সংকট ঘনীভূত হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, সর্বশেষ
