অর্থনীতি সংবাদ
ব্যাংকগুলোর ঋণের লক্ষ্যমাত্রা অন্তত ২৩২ কোটি টাকা
গত বছরের কোরবানির ঈদে কাঁচা চামড়া কিনতে ট্যানারি মালিকদের জন্য মোট ২৩২ কোটি টাকা ঋণের বরাদ্দ রেখেছিল ব্যাংকগুলো। সরকারি ও বেসরকারি খাতের ৬১টি ব্যাংকের মধ্যে মাত্র ৯টি ব্যাংক এই ঋণ বিতরণে অংশ নিয়েছিল। এবারও কোরবানি ঈদে পশুর চামড়া কেনার সুবিধার্থে ট্যানারি মালিকদের ঋণ দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলোকে
সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই
সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৪ মে) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।
পরিবারের ঘনিষ্ঠজনরা জানান, গত সপ্তাহে তিনি শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
তৈরি পোশাক রপ্তানি ৩১ শতাংশ বাড়ল
টানা আট মাস তৈরি পোশাক রপ্তানি কমার পর বেড়েছে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। সদ্যবিদায়ী এপ্রিল মাসে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় এসেছে ৩১৪ কোটি ৯ লাখ ডলার, যা আগের বছরের চেয়ে ৩১ দশমিক ২১ শতাংশ বেশি। আগের বছরের একই সময়ে এসেছিল ২৩৯ কোটি ৩৭ লাখ ৯০ হাজার ডলার। রোববার (৩ মে) এ তথ্য জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক
রেমিট্যান্স এলো ৩৮ হাজার ৩৮৪ কোটি টাকা
চলতি বছরের সদ্যবিদায়ী এপ্রিল মাসে প্রবাসী আয় এসেছে ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৮ হাজার ৩৮৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ দশমিক ৭৫ টাকা হিসাবে)। এই আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৬ শতাংশ বেশি। আগের বছরের এপ্রিলে প্রবাসী আয় এসেছিল ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার। রোববার (৩ মে) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তথ্যানুযায়ী,
ঋণ পরিশোধে যাবে ৫ বিলিয়ন ডলার
আসছে ২০২৬-২৭ অর্থবছর সরকারের ওপর আর্থিক চাপ বাড়বে। একই সঙ্গে বাড়বে বৈদেশিক ঋণ পরিশোধের চাপ। রাজস্ব ঘাটতি বৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে এই চাপ আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও সরকার পরিকল্পনা করছে, বেসরকারি খাতের বিনিয়োগ চাঙা করতে এ বছর অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ কম নেওয়া হবে। ফলে বাজেটের ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণ নির্ভরতা বাড়বে। অন্যদিকে
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
চলতি ২০২৫–২০২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বাজেট বাস্তবায়নের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৮ শতাংশে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৮ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাস্তবায়ন বেড়েছে ৪ দশমিক ৩৩ শতাংশ। তবে সামগ্রিক অগ্রগতির বিপরীতে কমেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতি। এ সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছে
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
চলতি ২০২৫–২০২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বাজেট বাস্তবায়নের হার বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৮ শতাংশে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২৮ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাস্তবায়ন বেড়েছে ৪ দশমিক ৩৩ শতাংশ। তবে সামগ্রিক অগ্রগতির বিপরীতে কমেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতি। এ সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছে
কমেছে সবজি-মুরগির দাম
সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম কমেছে। একইসঙ্গে কমেছে সোনালি কক মুরগির দাম। এদিকে ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকটের কারণে পরিবহন ভাড়া বেড়ে যাওয়ায় নিত্যপণ্যের বাজারে কিছুটা অস্থিরতা দেখা দিলেও সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমতির পথে। শুক্রবার (১ মে) রাজধানীর তালতলা ও আগারগাঁও বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। এসব
১৫৬ কোটি টাকায় আসছে ৩৫ হাজার টন সার
রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানির একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ১৫৬ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৫৬০ টাকা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের কেবিনেট কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া
মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে জ্বালানির বাড়তি দাম
দেশে চলমান উচ্চ মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে সাম্প্রতিক জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে নিত্যপণ্যের দাম আরও বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ‘বাংলাদেশে মূল্যস্ফীতির গতিপ্রকৃতি (জানুয়ারি-মার্চ ২০২৬)’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, নিকট ভবিষ্যতে মূল্যস্ফীতির
ব্যবসাবান্ধব পরিবেশ চান ব্যবসায়ীরা
হয়রানিমুক্ত ও বিনিয়োগবান্ধব পরিবেশ চান ব্যবসায়ীরা। যাতে দেশে কর্মসংস্থান সৃষ্টি হয়, মানুষের দুর্দশা কমে ও অর্থনীতিতে গতি ফিরে আসতে পারে। তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও রাজস্ব আদায় গতিশীল হবে। তারা বলছেন, বাজেটকে তৈরি করা হয় শাস্তিমূলক। এ বাজেটকে সহায়তামূলক করতে হবে। এ সময় তারা ব্যবসাবাণিজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরে দেশের রাজস্ব ব্যবস্থা সংস্কার, করনীতি সহজীকরণের দাবি জানান। বুধবার
ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বোতলজাত তেলের পাশাপাশি খোলা তেলেও লিটারে ৪ টাকা বৃদ্ধি করে ১৭৫ টাকা
