সারাদেশ সংবাদ
গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচালা বাজার এলাকায় গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। রোববার (১০ মে) ভোরে এ ঘটনা ঘটে। এসময় এলাকাবাসী একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বাগচালা এলাকায় আবু বক্কর সিদ্দিকের বাড়িতে ১০-১২ সদস্যের
ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ছুটির দিনে পরিদর্শনে আসায় ভুয়া সন্দেহে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট ইন্সপেক্টরকে পিটিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখার অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার দূর্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তাকে সাহায্য করতে এসে সবুজ মিয়া নামে একজন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
হারিয়ে যাওয়া জেলে ফিরলেন ৫৪ বছর পর
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৫৪ বছর আগে সাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া এক জেলে হঠাৎ ফিরে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ভেবে যাকে পরিবার বহু আগেই হারিয়ে ফেলেছিল, সেই ছৈয়দ আহাম্মদ (৮৩) বৃদ্ধ বয়সে ফিরে এসেছেন নিজের ভিটেমাটিতে, পেয়েছেন স্বজনদের। শুক্রবার (৮ মে) এ ঘটনায় ফিরে আসা বৃদ্ধের ছেলে মো. আকরাম (৫৩) হাতিয়া
হত্যার ১৮ ঘণ্টা পর দুই বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ দীর্ঘ প্রায় ১৮ ঘণ্টা পর বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে কসবা উপজেলার ক্ষীরনাল সীমান্তের মেইন পিলার ২০৩৬ এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে লাশ দুটি বাংলাদেশে ফেরত দেওয়া হয়। নিহতরা
পলাতক ফোরকানকে আসামি করে মামলা
গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনায় ঘাতক ফোরকান মিয়াকে (৪০) প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩-৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শনিবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হত্যাকাণ্ডের শিকার শারমিন খানমের বাবা মো. সাহাদৎ মোল্লা বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলাটি দায়ের করেন। শুক্রবার
ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শুকনো ছড়া এলাকায় ইউপিডিএফ প্রসীতদলের এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) ভোরে শুকনো ছড়া ১০ নম্বর পাড়ায় আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা হেগেরা চাকমা ওরফে লেত্তবাপকে ব্রাশ ফায়ারে হত্যা করে পালিয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর
এসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন মোরছালিন (২২)। তিনি গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে এবং স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের
ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
খাগড়াছড়ির পানছড়িতে মো. ইমন হোসেন (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি আঞ্চলিক দল ইউপিডিএফ-গণতান্ত্রিকের সদস্য বলে জানা গেছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে পানছড়ির ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি পানছড়ির মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে। জানা যায়, সকালে পানছড়ি-লোগাং সড়কের ইসলামপুর এলাকার একটি দোকানের সামনে দুর্বৃত্তরা
নদীবন্দরে এক নম্বর সংকেত
দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত। বুধবার (৬ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে
ইসলামপুরে মাদক কারবারি ও জুয়াড়িদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
জামালপুর প্রতিনিধি ।। জামালপুরের ইসলামপুর মাদক কারবারি ও জুয়াড়িদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। মঙ্গলবার (৫ মে) উপজেলার চর পুটিমারী ইউনিয়নের চিনারচর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, চরপুটিমারী ইউনিয়ন যুবদলের যুবদলের সদস্য সচিব শাহানুর রহমান পলাশ, ও আব্দুল কুদ্দুস
নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে
দেশের উত্তর-পূর্বাঞ্চলের চারটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যা পরিস্থিতির এখনো তেমন কোনো উন্নতি হয়নি। রোববার (৩ মে) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এমন পূর্বাভাস দিয়েছে। পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। মৌলভীবাজার
চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে খুব দ্রুতগতিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক মেরামত করা হচ্ছে। সফরে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এরপর একটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। চাঁদপুর-৩
