খেলাধূলা সংবাদ
স্পোর্টস ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চাই
বাংলাদেশে স্পোর্টস সরঞ্জামের চাহিদা দিন দিন বাড়ছে, কিন্তু বেশির ভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়। এতে বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যাচ্ছে। তাই বর্তমান সরকার দেশে একটি শক্তিশালী স্পোর্টস ইন্ডাস্ট্রি গড়ে তোলার পরিকল্পনা করছে। মঙ্গলবার ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই স্বপ্নের কথা জানালেন আমিনুল
সুপার এইটে শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের দৌড়ে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। পাল্লেকেলেতে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে শ্রীলঙ্কাকে পরের পর্বে তুলে নিলেন পাথুম নিসাঙ্কা। এই হারে জিম্বাবুয়ের পর লঙ্কানদের কাছেও পরাস্ত হয়ে সুপার এইটে ওঠা এখন অনিশ্চিত হয়ে পড়েছে অজিদের। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিল অস্ট্রেলিয়ার। উদ্বোধনী
ইফতারের জন্য ম্যাচে বিরতি দেবে ইংলিশ প্রিমিয়ার লিগ
পবিত্র রমজান মাস উপলক্ষে আগের মতোই বিশেষ ব্যবস্থা চালু রাখছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগ। মুসলিম খেলোয়াড়দের ইফতারির সুযোগ দিতে ম্যাচ চলাকালীন সংক্ষিপ্ত বিরতি রাখা হবে। রমজানে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকেন মুসলমানরা। যুক্তরাজ্যে এই সময়ে সূর্যাস্ত হয় বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে। ফলে শনিবার
বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক বিসিসিআই
দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছিল ক্রিকেট সূচিতে। গত বছরের আগস্টে নির্ধারিত তিন ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসেনি ভারত। পরে সিরিজটি পিছিয়ে চলতি বছরের সেপ্টেম্বরে আয়োজনের পরিকল্পনা করা হয়। তবে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে
অস্ট্রেলিয়া গেলেন বুলবুল
জরুরি কাজে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। আজ দুপুরে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এই সফর অল্প কয়েকদিনের। বাংলানিউজকে পাঠানো এক ক্ষুদে বার্তায় তিনি বলেন, ‘খুবই জরুরি কাজ। এই কারণেই মেলবোর্নে যেতে হচ্ছে। দোয়া করবেন, যেন ঝামেলাটা মিটমাট করে দ্রুত
মহারণে একই গল্প, ভারতের জয়
বিশ্বকাপ মঞ্চে ভারত–পাকিস্তান মানেই একরকম পূর্বনির্ধারিত চিত্রনাট্য—রোমাঞ্চ, উত্তেজনা, আর শেষমেশ ভারতের জয়োৎসব। ২০২১ সালে দুবাইয়ে একবার ইতিহাস বদলেছিল পাকিস্তান, কিন্তু সেটাই রয়ে গেছে ব্যতিক্রম। এরপর থেকে ওয়ানডে হোক বা টি–টোয়েন্টি—মহারণের শেষ হাসিটা ভারতেরই। চলতি বিশ্বকাপেও তার ব্যতিক্রম হলো না। ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে
সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ
দীপেন্দ্র সিং আইরির লড়াকু ইনিংসও রক্ষা করতে পারল না নেপালকে। জেসন হোল্ডারের চার উইকেট আর ব্যাটারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। একই সঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নেপাল। রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৩ রান তোলে নেপাল। জবাবে ১৫.২ ওভারেই
ক্রীড়াঙ্গনের হাল ধরছেন সাবেক অধিনায়ক আমিনুল!
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রে বিএনপির সম্ভাব্য মন্ত্রিসভা। বিশেষ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব কার হাতে যাচ্ছে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই। দলীয় ও বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক সফল অধিনায়ক আমিনুল হক হতে যাচ্ছেন দেশের পরবর্তী যুব ও ক্রীড়া মন্ত্রী। বিএনপির
ভারত-পাকিস্তান মহারণ আজ
বছর ঘুরে বৈশ্বিক আসর আসা মানেই ক্রিকেট বিশ্বের হৃদস্পন্দন বেড়ে যাওয়া—কারণ সামনেই ভারত-পাকিস্তান দ্বৈরথ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও এর ব্যতিক্রম হচ্ছে না, বরং এবার চিরচেনা এই উত্তাপ ছড়িয়েছে মাঠের বাইরেও। সব শঙ্কা আর অনিশ্চয়তার কুয়াশা ঠেলে আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে এশিয়ার দুই পরাশক্তি। বাংলাদেশ সময় সন্ধ্যা
সুপার এইট নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা
হাইভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৭৬ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। সেই লক্ষ্যটা এইডেন মার্করামের ঝড়ে সহজেই ছুঁয়ে ফেলে প্রোটিয়ারা। ৪৪ বলে ৮৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে ১৭ বল আগেই ৭ উইকেটের জয় নিশ্চিত করেন মার্করাম। এই জয়ে টানা তিন ম্যাচ জিতে হ্যাটট্রিক করল প্রোটিয়ারা। কানাডা, আফগানিস্তানের পর তাদের শিকার এবার নিউজিল্যান্ড। এই জয়ে সুপার
অস্ট্রেলিয়াকে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস
টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় অঘটনের জন্ম দিল জিম্বাবুয়ে। তারকায় ঠাসা অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থান জানান দিল তারা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১৬৯ রানের পুঁজি গড়ার পর অস্ট্রেলিয়াকে ১৪৬ রানে গুটিয়ে দেয় সিকান্দার রাজারা। এই হারের ফলে গ্রুপ ‘বি’তে তৃতীয় স্থানে নেমে গেছে অস্ট্রেলিয়া। সুপার
পিএসএলে নাহিদ-ইমন, রিশাদ
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের নিলামে নাটকীয়তার কমতি ছিল না বাংলাদেশি ক্রিকেটারদের ঘিরেও। প্রথম দফায় দল না পেলেও দ্বিতীয় ডাকে ঠিকই ঠিকানা জুটেছে নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমনের। গত আসরেও পেশোয়ার জালমির হয়ে খেলা নাহিদ রানাকে এবারও দলে ভিড়িয়েছে একই ফ্র্যাঞ্চাইজি। শুরুতে অবিক্রীত থাকলেও দ্বিতীয় রাউন্ডে তাকে দলে নেয় জালমি। নিয়ম
