খেলাধূলা সংবাদ
নিউজিল্যান্ডের ‘২২০ রান থিওরি’ উড়িয়ে দিল ভারত
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের মেগা ফাইনালের আগে মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের এক মন্তব্যের জবাবে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের রসিকতাপূর্ণ পাল্টা জবাব এখন ক্রিকেট মহলে আলোচনার তুঙ্গে। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২৫৩ রানের পাহাড় গড়েছিল ভারত। ফাইনালের
নিরাপত্তায় মেক্সিকোর নজিরবিহীন পরিকল্পনা
আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক দেশ মেক্সিকো তাদের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক রাখতে চাইছে না। দেশটির অভ্যন্তরীণ ড্রাগ কার্টেল বা মাদক সম্রাটদের সহিংসতা বৃদ্ধি পাওয়ায় ফুটবল ভক্তদের নিরাপত্তায় প্রায় ১ লাখ নিরাপত্তা কর্মী মোতায়েনের ঘোষণা দিয়েছে মেক্সিকো সরকার। যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপের
গোলবারে মিলির লড়াইয়ে মুগ্ধ কোচ
এএফসি নারী এশিয়ান কাপে বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক রুপনা চাকমাকে একাদশের বাইরে রেখে সুযোগ দেওয়া হয়েছে তরুণ গোলকিপার মিলি আক্তারকে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দল হারলেও নিজের পারফরম্যান্স দিয়ে প্রশংসা কুড়িয়েছেন এই তরুণ গোলরক্ষক। বাংলাদেশ দলের প্রধান কোচ পিটার বাটলারের চোখে মিলি একজন লড়াকু ফুটবলার, যার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা
ওয়ানডেতে টাইগারদের ধস
একসময় ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স ছিল বেশ ধারাবাহিক। যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই জয়ের লড়াই করতে পারতো টাইগাররা। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রিয় এই ফরম্যাটেই দলের পারফরম্যান্সে দেখা যাচ্ছে স্পষ্ট অবনতি। এমন পারফরম্যান্সের পেছনে ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতামূলক মানকে বড় কারণ হিসেবে দেখছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান
ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে ফাইনালে ভারত
সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বোলারদের রীতিমতো তুলোধুনো করে ৭ উইকেটে ২৫৩ রানের পাহাড় গড়ে ভারত। কঠিন সেই লক্ষ্য তাড়া করতে নেমে ওয়ান ম্যান আর্মির ভূমিকাতে ছিলেন জ্যাকব বেথেল। তার বিধ্বংসী ইনিংসের পরও ইংল্যান্ডকে ২৪৬ রানে থামিয়ে ৭ রানের রোমাঞ্চকর জয়ে দুইবারের চ্যাম্পিয়ন ভারত আরও একবার ফাইনাল নিশ্চিত করে। বৃহস্পতিবার
আফগানিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক
আফগানিস্তান ক্রিকেটে বড় ধরনের রদবদল আনা হয়েছে। তারকা লেগ-স্পিনার রশিদ খানকে সরিয়ে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে ওপেনিং ব্যাটার ইব্রাহিম জাদরানের নাম ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বৃহস্পতিবার (৫ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের দল ঘোষণার সময় বোর্ড এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে
অ্যালেন ঝড়ে প্রোটিয়াদের বিদায়
সেমিফাইনালের মঞ্চে এমন ব্যাটিং খুব কমই দেখা যায়। ১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিল নিউজিল্যান্ড। যার কেন্দ্রে ছিলেন ওপেনার ফিন অ্যালেন। ৩৩ বলে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচের বাইরে ছুড়ে ফেলেন তিনি। ইডেনে টস হেরে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৬৯ রান। জবাবে মাত্র ১২.৫ ওভারে
‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে’
হ্যাটট্রিক শিরোপা হলো না উত্তরাঞ্চলের। মঙ্গলবার বিসিএল ওয়ানডের ফাইনালে টানা দুইবারের চ্যাম্পিয়ন মধ্যাঞ্চলের কাছে ৫ উইকেটে হেরে যায় তারা। বিসিএল ওয়ানডেতে এটি মধ্যাঞ্চলের দ্বিতীয় শিরোপা। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উত্তরাঞ্চলের দেওয়া ২৩৯ রানের লক্ষ্য ৫ উইকেট ও ৭২ বল হাতে রেখেই পেরিয়ে যায় মধ্যাঞ্চল। জয়ের অন্যতম নায়ক
মৌসুম শেষ রদ্রিগোর
রিয়াল মাদ্রিদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে রদ্রিগোর চোটের খবর। ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। ফলে চলতি মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না তার। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপেও তার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা। গেতাফের বিপক্ষে লা লিগার ম্যাচে চোট পান
চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই
সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামের দর্শকধারণ ক্ষমতা হাজার বিশেকের বেশি। নারী এশিয়ান কাপ টুর্নামেন্টে বাংলাদেশ ও চীনের ম্যাচে ছয় হাজারের বেশি দর্শক উপস্থিত হয়েছিলেন। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ও সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান মঞ্চের অভিষেক ম্যাচের স্বাক্ষী হয়েছেন কয়েক হাজার বাংলাদেশি প্রবাসীও। চীনের
বিশ্বকাপ থেকে ইরান সরে দাঁড়ালে কাকে বেছে নেবে ফিফা
মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। গত শনিবার থেকে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর পরিস্থিতি এক ভয়াবহ মোড় নিয়েছে। ইরানও পাল্টা জবাব হিসেবে ওই অঞ্চলের মার্কিন ও ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আজ সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই সংঘাতে ইরানে অন্তত ৭৮০ জন এবং ইসরায়েলে ১২ জন প্রাণ
বিরতির আগে দুই গোলে এগিয়ে চীন
ফিফা র্যাংকিংয়ে ব্যবধান বড় হলেও মাঠের শুরুটা ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শক্তিশালী চীনের বিপক্ষে সংগঠিত রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণের কৌশলে প্রথমার্ধের বেশিরভাগ সময় সমানতালে লড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে বিরতির ঠিক আগে দুই গোল হজম করে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। সিডনির কমব্যাংক স্টেডিয়ামে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নেয় চীন। নয়বারের
