আন্তর্জাতিক সংবাদ
‘এপিক ফিউরি’অভিযান শেষ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রাথমিক সামরিক অভিযান শেষ হয়েছে এবং তাদের লক্ষ্য
‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ঘোষণা
একটি পূর্ণাঙ্গ ও চূড়ান্ত শান্তিচুক্তির দিকে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হওয়ায় হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৬ মে) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। ট্রুথ সোশ্যালে
আমি ইস্তফা দেব না
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় ধাক্কার পরও মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন না তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরাজয়ের পর বুধবার তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন না। কারণ ভোটের এই ফলাফলকে তিনি মানছেন না। সংবাদ সম্মেলন করে মমতা বলেছেন, মুখ্যমন্ত্রীর পদ থেকে
আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১
চীনেরর হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে লিউইয়াং শহরের হুয়াশেং ফায়ারওয়ার্কস কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর পুরো এলাকা কেঁপে ওঠে এবং দ্রুত
জয়ে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদি-অমিত শাহ
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের পর উচ্ছ্বাসে ভাসছে গেরুয়া শিবির। ফলাফল স্পষ্ট হতেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে!’ তার কথায়, ২০২৬ সালের এই নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে এবং এটি জনগণের শক্তি ও সুশাসনের জয়। মোদি জানান, পশ্চিমবঙ্গের মানুষের
আমিরাতের তেল বন্দরে হামলা
হরমুজ প্রণালীতে সোমবার একটি দক্ষিণ কোরীয় জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ইরানের ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতের একটি তেল বন্দরে আগুন লাগে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তার নৌবাহিনী প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করতে কাজ করবে, যা মধ্যপ্রাচ্যের জ্বালানি রুটে ইরানের প্রভাবের প্রেক্ষাপটে নতুন উত্তেজনা
ইরান এখনো ‘যথেষ্ট মূল্য’ দেয়নি
তেহরানের নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সন্দেহ প্রকাশ করে বলেছেন, ইরান এখনো যথেষ্ট বড় মূল্য দেয়নি। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম ও ফার্স জানায়, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে তেহরান। শনিবার এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের
যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান যুদ্ধের কারণে উপসাগরে আটকে পড়া জাহাজগুলোকে সোমবার সকালে হরমুজ প্রণালী দিয়ে বের করে আনতে যুক্তরাষ্ট্র ‘পথনির্দেশ’ দেবে। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানের সঙ্গে তার প্রতিনিধিদের আলোচনা ‘খুব ইতিবাচকভাবে’ চলছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘প্রজেক্ট ফ্রিডম’
৩০ দিনের মধ্যে যুদ্ধ শেষের আহ্বান
যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পাল্টা হিসেবে ১৪ দফা পরিকল্পনা দিয়েছে ইরান। প্রস্তাবে ৩০ দিনের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার কথা বলা হয়েছে। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানায়, যুক্তরাষ্ট্রের দেওয়া ৯ দফা পরিকল্পনার জবাবে এই প্রস্তাব তৈরি করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্র দুই মাসের যুদ্ধবিরতি চাইলেও তেহরান স্পষ্ট করেছে—তারা যুদ্ধ বন্ধের
যুদ্ধে অংশ নেবে না ফ্রান্স
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানে অংশ না নেওয়ার অবস্থান আবারও স্পষ্ট করেছে ফ্রান্স। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এ ঘোষণা দেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। ফরাসি সংবাদমাধ্যম বিএফএম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বারো বলেন, সংকট শুরুর পর থেকেই ফ্রান্স এ যুদ্ধে জড়ায়নি এবং ভবিষ্যতেও অংশ নেওয়ার
যুদ্ধ ‘সম্ভবত’ আবার শুরু হবে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ ‘সম্ভবত’ আবারও শুরু হতে যাচ্ছে বলে মনে করছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ ‘সম্ভবত’ আবার শুরু হবে। কারণ, যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা সমঝোতার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ নয়, এটি প্রমাণিত। ইরানের বার্তা সংস্থা ফার্সে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক
৪০০ রুপি ছাড়াল পেট্রোল-ডিজেলের দাম
পাকিস্তানে জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। দেশটির সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে লিটারপ্রতি ৬ দশমিক ৫১ রুপি ও ১৯ দশমিক ৩৯ রুপি বাড়ানো হয়েছে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে এবং আগামী ৮ মে পর্যন্ত বহাল
