আন্তর্জাতিক সংবাদ
নতুন অস্ত্র-কৌশল দেখবে শত্রুপক্ষ
নতুন কোনো পদক্ষেপ নিলে শত্রুপক্ষকে সম্পূর্ণ নতুন অস্ত্র, কৌশলে কঠিন জবাব দেওয়ার হুমকি দিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফারস নিউজ জানিয়েছে, ইরানের সেনাবাহিনী বলেছে, তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন,
৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা
ইরানের ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবন্ধে শান্তির চুক্তির আলোচনায় চলমান অচলাবস্থার মধ্যে নতুন করে এ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, নিষেধাজ্ঞা আরোপ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ তহবিল
ইরানের বড় পদ নিয়ে যুক্তরাষ্ট্রের বাগযুদ্ধ
পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) পর্যালোচনা সম্মেলনে ইরানকে সহ-সভাপতি নির্বাচিত করা নিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তীব্র বাগযুদ্ধ হয়েছে। ইরানকে নির্বাচনে আপত্তি জানিয়ে ওয়াশিংটন একে এনপিটি চুক্তির প্রতি ‘উপহাস’ বলে মন্তব্য করেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে
বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তার শঙ্কা
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংগঠন (ওপেক) এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বৈশ্বিক তেলের সরবরাহ নিয়ন্ত্রণ ও বাজারে মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যেই এই জোট কাজ করে আসছিল। ইউএইর এই সিদ্ধান্ত স্বল্পমেয়াদে বাজারে অস্থিরতা তৈরি করতে পারে, পাশাপাশি দীর্ঘমেয়াদে জ্বালানি খাতে কাঠামোগত পরিবর্তনের
ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ২ হাজার ৫২১
গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫২১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৭ হাজার ৮০৪ জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে। ইসরায়েল ও লেবাননের মধ্যে ‘ভঙ্গুর যুদ্ধবিরতি’ চলছে। যুদ্ধবিরতির মধ্যেও গত দুই দিনে ইসরায়েলি
ইরানের নতুন টোলনীতি কি বৈধ?
ইরান সম্প্রতি এক ঐতিহাসিক পদক্ষেপে হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোর কাছ থেকে টোল আদায় শুরু করেছে। দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি জানিয়েছেন, এই টোলের প্রথম কিস্তির অর্থ ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলো। সবচেয়ে
ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গোষ্ঠীটির দাবি, তাল আল-নাহাস এলাকায় ইসরায়েলি সেনা ও সামরিক যানের সমাবেশ লক্ষ্য করে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। কফর কিলা গ্রামের উপকণ্ঠে
এবার চীনের সহায়তা চাইলেন ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে এবার চীনের দিকে তাকাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। । তিনি মনে করছেন, এই সংকট মোকাবিলায় বেইজিং আরও বড় ও কার্যকর ভূমিকা রাখতে পারে। সোমবার (২৭ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, চীন এখন পর্যন্ত কিছুটা ভূমিকা রাখলেও তাদের কাছ থেকে আরও সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করে ওয়াশিংটন। তবে এ
ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, এই সংঘাতে শেষ পর্যন্ত জয়ী হবে যুক্তরাষ্ট্রই। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান চাইলে এখনো আলোচনায় বসতে পারে এবং সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের
আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে তেলের দাম। সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা। তবে কিছুটা ওঠানামার পর বাংলাদেশ সময় সকাল ৭টা ৩০ মিনিটে ব্যারেলপ্রতি তেলের দাম দাঁড়িয়েছে ১০৬ দশমিক ৯৯ ডলারে। এই
যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরাইলের হামলা
যুদ্ধবিরতি চলমান থাকলেও লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৭ জন। নিহতদের মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, একই দিনে চলমান সংঘাতের মধ্যে এক ইসরাইলি সেনার
সমন্বিত হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত
পশ্চিম আফ্রিকার দেশ মালিজুড়ে সামরিক স্থাপনায় চালানো সমন্বিত হামলায় নিহত হয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে। খবরে বলা হয়, রোববার (২৬ এপ্রিল) মালি থেকে এ খবর আসে। গতকাল শনিবার মালির রাজধানীর নিকটবর্তী গ্যারিসন শহর কাটিতে সাদিও কামারার বাসভবনে
