ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি নির্দেশ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩ নভেম্বর, ২০২৫ ১৫:১০ অপরাহ্ন | দেখা হয়েছে ২০৯ বার


মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার (৩ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে। চিঠিটি সব আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মাঠপর্যায়ে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এ সভা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারদের আওতাধীন কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠানের জন্য নির্দেশ দেওয়া হল।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি।


   আরও সংবাদ