ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯ বার


স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি

ঢাকা: ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে আলোচনা করতে জাতীয় সংসদে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার বৈঠক থেকে আসা সিদ্ধান্ত অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

সিইসি সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনারদের নিয়ে সংসদের উদ্দেশে রওনা দেন।

 

 

গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে ওই দিনই তা গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন।

একই দিনে পরবর্তী রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সময়ের জন্য তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

 

স্পিকারের এ দায়িত্ব গ্রহণের কারণে বর্তমানে ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করছেন।

 

রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে স্পিকারের সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণা করবেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকেন সংসদ সদস্যরা।

 


   আরও সংবাদ