ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫ ০৮:৫৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫৩ বার


ড. খলিলুর রহমানের সঙ্গে অজিত দোভালের বৈঠক

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ভারতের নয়াদিল্লিতে ড. খলিলুর রহমানের নেতৃত্বে কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) সপ্তম এনএসএ পর্যায়ের বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশের প্রতিনিধিদল অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন।

নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে তারা  সিএসসির (কলম্বো সিকিউরিটি কনক্লেভ) কাজ এবং গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দোভালকে তার সুবিধামতো সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর রহমান।


   আরও সংবাদ