ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

স্থানীয় সরকার পরিচালনা কমিটি গঠন করল এনসিপি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৩৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২২ বার


স্থানীয় সরকার পরিচালনা কমিটি গঠন করল এনসিপি

সামনের স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি। এতে চেয়ারম্যান করা হয়েছে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারজিস আলম ছাড়া এতে সদস্য সচিব হিসেবে রয়েছেন আব্দুল হান্নান মাসউদ।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা। 

 


   আরও সংবাদ