ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গ্রেপ্তার সেলিনা হায়াৎ আইভী

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:৩৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩৯ বার


গ্রেপ্তার সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ: সেলিনা হায়াৎ আইভীকে আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক এই মেয়র উচ্চ আদালত থেকে পাঁচটি মামলায় জামিন পাওয়ার পরপরই সিদ্ধিরগঞ্জ থানার আরও একটি হত্যা মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) হন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। 

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া মামলাটির নম্বর ৪১। 

 


   আরও সংবাদ