ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে চলে এসেছে’

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬ ১৭:৩৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১৪০ বার


‘দলীয় সরকারের অধীনে নির্বাচনের বীভৎস রূপ জাতির সামনে চলে এসেছে’

বগুড়া-৬ আসনে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের কড়া সমালোচনা করে পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, দলীয় সরকারের অধীনে বগুড়া-৬ এবং শেরপুর-৩—দুটি উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

দলীয় সরকারের অধীনে নির্বাচন কী হতে পারে, তার বিভৎস রূপ এরই মধ্যে জাতির সামনে চলে এসেছে। 

 

তিনি আরও লিখেছেন, জাতীয় সংসদ একটি পবিত্র আমানতের জায়গা।

সেই জায়গায় যারা আসবেন, তারা যদি জনগণের রায়কে গায়ের জোরে পাল্টে দিয়ে আসেন, তাহলে তাদের দ্বারা দেশ ও জাতির ক্ষতি ছাড়া লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। জনগণের রায়ের প্রতি যাদের আস্থা আছে, তারা গায়ের জোর কখনোই খাটাতে চায় না।

 

 

বগুড়া-৬ আসনে উপনির্বাচন এবং শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।


   আরও সংবাদ