ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইরান যুদ্ধকে যুক্তরাষ্ট্রের ‘ভুল’ বললেন ব্রিটিশ চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩ বার


ইরান যুদ্ধকে যুক্তরাষ্ট্রের ‘ভুল’ বললেন ব্রিটিশ চ্যান্সেলর

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধকে ‘একটি ভুল’ হিসেবে মন্তব্য করেছেন ব্রিটিশ চ্যান্সেলর র‍্যাচেল রিভস। এতে বিশ্ব আরও নিরাপদ হয়েছে বলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে দাবি করছে তিনি তার সঙ্গেও একমত নন বলে জানান।

 

ওয়াশিংটনে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ব্রিটিশ চ্যান্সেলর র‍্যাচেল রিভস বলেন, প্রশ্নটি হলো না আপনি ইরানের শাসনব্যবস্থাকে পছন্দ করেন কি না—আমি ব্যক্তিগতভাবে ইরানের শাসনব্যবস্থাকে অপছন্দ করি।

কিন্তু আপনি যা অর্জন করতে চাইছেন, আপনি কীভাবে আপনার কাঙ্ক্ষিত পরিবর্তন অর্জন করবেন এটা গুরুত্বপূর্ণ।

 

তিনি বলেন, একটি কূটনৈতিক পথ খোলা ছিল, আলোচনা চলছিল, আনুষ্ঠানিক বৈঠক হচ্ছিল।

সেই আলোচনা বন্ধ করে সংঘাতে জড়ানো একটি ‘ভুল’ ছিল।

 

আলোচনা বন্ধ করে যুদ্ধে জড়ানোকে যুক্তরাষ্ট্রের একটি ভুল বলেও মন্তব্য করেন তিনি।

 

রিভস আরও বলেন, কয়েক সপ্তাহ আগে আমরা যতটা নিরাপদ ছিলাম, এখন আমরা তার চেয়ে বেশি নিরাপদ—এ বিষয়ে আমি নিশ্চিত নই।

সূত্র: বিবিসি


   আরও সংবাদ