ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিজয়-লিটনের আবেগঘন স্মৃতিচারণ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮ বার


বিজয়-লিটনের আবেগঘন স্মৃতিচারণ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পেসার রুবেল হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।

তার এই ঘোষণার পর সতীর্থ ক্রিকেটারদের কাছ থেকে আসছে শুভেচ্ছা ও ভালোবাসা, আবেগঘন স্মৃতিচারণ।

 

ওপেনার এনামুল হক বিজয় রুবেলকে স্মরণ করে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন।

 

তিনি লিখেছেন, 'আপনার আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ এ ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ জয়ী বোলিংটা হয়তো সবাই মনে রাখবে। কিন্তু আমার কাছে রুবেল হোসেন মানেই অসাধারণ কিছু মুহূর্ত, দারুণ সব স্পেল, দেশের জন্য জেতানো অনেকগুলো স্মরণীয় ম্যাচ।

আপনার সেই হাত তুলে দৌড় এটা শুধু একটা উদযাপন না, এটা ছিল অনুভূতি, একটা গর্ব... যা আমি সবসময় মিস করব। আপনার জীবনের পরবর্তী অধ্যায় আরও সুন্দর, শান্তিময় আর সফল হোক এই দোয়া রইল।

অবসর শুভ হোক রুবেল হোসেন।'

 

অন্যদিকে উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস সংক্ষিপ্ত বার্তায় লিখেছেন, 'অবসর শুভ হোক রুবেল ভাই।'

বাংলাদেশের ক্রিকেটে রুবেলের নাম উচ্চারিত হলেই ভেসে ওঠে ২০১৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচ। অ্যাডিলেডে অনুষ্ঠিত ম্যাচে শেষদিকে তার দুর্দান্ত বোলিং স্পেলই বাংলাদেশকে এনে দেয় স্মরণীয় জয় এবং প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার কীর্তি।

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া রুবেল দীর্ঘ সময় ধরে বাংলাদেশের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। গতি ও আগ্রাসী বোলিংয়ের জন্য পরিচিত এই ডানহাতি পেসার দেশের হয়ে অনেক ম্যাচেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।


   আরও সংবাদ