ঢাকা, রবিবার, ৩১ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রাম বন্দরে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ মে, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৭ বার


 ডিজেল নিয়ে জাহাজ এলো চট্টগ্রাম বন্দরে

চট্টগ্রাম: প্রায় ৪১ হাজার টন পরিশোধিত ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ‘এমটি সি র‌্যপটর’। সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে আসা ১৮৯ দশমিক ২ মিটার লম্বা জাহাজটি সোমবার (১১ মে) সকাল ১১টার দিকে বহির্নোঙরের কুতুবদিয়া এলাকায় নোঙর ফেলেছে।

 

 

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন জাহাজটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনসের ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম। 

তিনি জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জন্য আনা ডিজেল প্রথমে লাইটারিং করে পতেঙ্গার ডলফিন জেটিতে আনা হবে।

এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

 

এর আগে বুধবার (৬ মে) বন্দরের বহির্নোঙরে নোঙর করেছিল সৌদি আরব থেকে ১ লাখ ৩৯৫ টন অপরিশোধিত (ক্রুড) তেল নিয়ে আসা ২৪৯ দশমিক ৯৫ মিটার লম্বা ‘এমটি নিনেমিয়া’।

যুদ্ধ শুরুর পর এটি দেশে আসা ক্রুড অয়েলের প্রথম চালান। এসব তেল পরিশোধন করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত একমাত্র জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ক্রুড অয়েলের মজুত শেষ হয়ে যাওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।

 

বিপিসি সূত্র জানিয়েছে, জ্বালানি নিরাপত্তা বাড়াতে সরকার উদ্যোগ নিয়েছে। মজুত বাড়ানোর পাশাপাশি বিকল্প রুট ও উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা চলছে। 


   আরও সংবাদ