ঢাকা, শনিবার, ০২ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শপথ নেবেন ৪৯ এমপি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২ মে, ২০২৬ ১৮:০৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৬ বার


শপথ নেবেন ৪৯ এমপি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামী রোববার (৩ মে) অনুষ্ঠিত হবে।

শনিবার (২ মে) জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক তথ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

সংসদ সচিবালয় সূত্র জানায়, রোববার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১ এর অবস্থিত শপথকক্ষে নবনির্বাচিত ওই নারী সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৯ এপ্রিল (বুধবার) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

পরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচিতদের নামোল্লেখ করে প্রজ্ঞাপন (গেজেট) প্রকাশ করা হয়।

 

প্রকাশিত গেজেট অনুযায়ী, সংরক্ষিত এই ৪৯টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ৩৬ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন নারী সংসদ সদস্য রয়েছেন। রোববার শপথগ্রহণের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে নিজেদের দায়িত্বভার গ্রহণ করবেন।

 


   আরও সংবাদ