ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সাইফউদ্দিনকে বিচার করতে নারাজ কোচ তালহা

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ০৯:১৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০৭ বার


সাইফউদ্দিনকে বিচার করতে নারাজ কোচ তালহা

বিসিএল ওয়ানডে আসরের শুরুটা মোহাম্মদ সাইফউদ্দিনের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। উত্তরাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চলের হয়ে মাঠে নেমে বল হাতে ২ উইকেট পেলেও ১০ ওভারে খরচ করেছেন রেকর্ড ৯৮ রান। অভিজ্ঞ এই পেস অলরাউন্ডারের এমন ম্লান পারফরম্যান্স নিয়ে আলোচনা শুরু হলেও তার ওপর পূর্ণ আস্থা রাখছেন কোচ তালহা জুবায়ের।

সাইফউদ্দিনের বোলিং যে প্রত্যাশামাফিক হয়নি, তা অকপটে স্বীকার করেছেন তালহা জুবায়ের।

তিনি বলেন, ‘১০ ওভারে ৯৮ রান অবশ্যই অনেক বেশি খরুচে। এ নিয়ে তর্কের কোনো সুযোগ নেই। তবে একজন ক্রিকেটারের একটি ম্যাচ খারাপ যেতেই পারে। আমাদের দেখা দরকার সে এখান থেকে কীভাবে ঘুরে দাঁড়ায়।

 

কোচের মতে, বাজে সময় কাটিয়ে ছন্দ ফেরানোই একজন বড় মাপের ক্রিকেটারের পরিচয়। তালহা জুবায়ের বিশ্বাস করেন, সাইফউদ্দিনের দীর্ঘদিনের অভিজ্ঞতা তাকে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করবে। তিনি যোগ করেন, ‘সে মানসিকভাবে কতটা দৃঢ় এবং নিজের পরিকল্পনা কতটা নিখুঁতভাবে বাস্তবায়ন করতে পারে, তার প্রমাণ মিলবে পরের ম্যাচেই। ও অনেক দিন ধরে খেলছে, ওর ওপর আমাদের সবার বিশ্বাস আছে।

 

আগামী ২৬ ফেব্রুয়ারি মধ্যাঞ্চলের বিপক্ষে মাঠে নামবে পূর্বাঞ্চল। সেই ম্যাচেই সাইফউদ্দিন স্বরূপে ফিরবেন বলে আশা করছে তার দল। কোচের প্রত্যাশা, অভিজ্ঞ এই অলরাউন্ডার আগের ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে বল হাতে কার্যকরী ভূমিকা রাখবেন।


   আরও সংবাদ