ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৫ জুন, ২০২৬ ০৯:৪১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩ বার


বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি)।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে দল দুটির মধ্যে এই সমঝোতা স্বাক্ষর হয়।

 

বিএনপির পক্ষে দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির পক্ষে দলটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিং এই সমঝোতা স্মারকে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে রয়েছেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। এ ছাড়া ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতও এ সময় উপস্থিত ছিলেন।

 


   আরও সংবাদ