ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পুলিশ বক্স উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান

স্টাফ রিপোর্টার


প্রকাশ: ২৬ জুলাই, ২০২৬ ০৯:২৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১ বার


পুলিশ বক্স উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান

ইসমাইল হোসেন পোরশা
নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি মোড় হতে গোমস্তাপুর আড্ডা রোডে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বক্স উদ্বোধন করা হয়।

পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের সভাপতিত্বে আজ বিকাল ৫টায় সারাইগাছি - আড্ডা রোডে বারিন্দা মোড়ে সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং এবং ফলক উন্মোচন করে পুলিশ বক্স শুভ উদ্বোধন করেন  ৪৬ নওগাঁ ১ (পোরশা সাপাহার ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য জনাব মুস্তাফিজুর রহমান। এ সময় সম্মানিত বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। পরে পুলিশ বক্স প্রাঙ্গণে তিনটি ফলজ ও মালটার গাছ রোপন করা হয়।
এই রোডে দীর্ঘদিন গাছ কেটে রোড ডাকাতি, মাদক ব্যবসায়ীরা মাদক সরবরাহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল। পুলিশ সুপারের নির্দেশনায় স্থানীয় জনগণের সহযোগিতা ও প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। ফলে এ রাস্তায় রাতের অন্ধকারে নিরাপদে গাড়ি চলাচল করতে পারে। স্থানীয় জনগণ শান্তিতে ঘুমাতে পারে।

এই তৎপরতা আরো জোরদার করতে জনপ্রতিনিধি ও প্রশাসন এ পুলিশ বক্স নির্মাণের উদ্যোগ নেয়। ফলে আজ এই পুলিশ বক্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সম্মানিত সদস্য ও সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব তৌফিকুর রহমান শাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন বাবু, আব্দুল গনি সহ নেতাকর্মী, শিক্ষক সুশীল সমাজ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
 


   আরও সংবাদ