ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015


সংবাদ


Thumbnail [100%x225]
সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা

বাংলাদেশ সেনাবাহিনীকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি জনগণের গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট মোকাবিলা, দেশের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী বারবার পেশাদারিত্ব, সাহসিকতা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।   সোমবার

Thumbnail [100%x225]
বন্যাকবলিত জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

ঢাকা: বন্যাকবলিত দেশের পূর্বাঞ্চলের ১১ জেলায় স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।  সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে

Thumbnail [100%x225]
জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। তাই জনগণের সমর্থন যতক্ষণ থাকবে এবং জনগণ যতক্ষণ পাশে থাকবে, বিএনপি কোনো বাধাই মানবে না।’ তিনি আরও বলেন, ‘আমরা এই দেশটাকে পুনর্গঠন করতে চাই, সামনে এগিয়ে নিতে চাই। জনগণকে সঙ্গে নিয়েই দেশটাকে একদিন সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।’ আজ সকালে

Thumbnail [100%x225]
স্বর্ণের বাজারে অস্থিরতা

গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেল ও স্বর্ণের দামে বড় ধরনের ওঠানামা দেখা দিয়েছে। সোমবার (১৩ জুলাই) বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমেছে।   বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় মূল্যস্ফীতির

Thumbnail [100%x225]
হরমুজের বিকল্প পাইপলাইন চালুর পরিকল্পনা

ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি ও জ্বালানি অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে। তেহরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নতুন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ইরাক, সিরিয়া ও যুক্তরাষ্ট্র প্রায় ৫০০ মাইল দীর্ঘ একটি ঐতিহাসিক তেল পাইপলাইন পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে।   মিডল

Thumbnail [100%x225]
ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ বললেন মেসি

সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখার পর প্রতিক্রিয়া জানিয়েছেন লিওনেল মেসি। থমাস টুখেলের ইংল্যান্ডকে ‘পরাশক্তি’ আখ্যা দিয়ে আটবারের ব্যালন ডি'অর জয়ী এই মহাতারকা জানিয়েছেন, থ্রি লায়নসদের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ম্যাচটি তার জন্য হবে অত্যন্ত ‘বিশেষ’ কিছু।   গত শনিবার কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর লড়াইয়ে অতিরিক্ত

Thumbnail [100%x225]
তাপপ্রবাহে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের

গত জুনের শেষ দিকে ইউরোপজুড়ে টানা আট দিনের তীব্র তাপপ্রবাহে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ইউরোমোমো রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।   ইউরোমোমোর তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৮ জুন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশে বয়ে যাওয়া তাপপ্রবাহে এসব মৃত্যু ঘটে। মৃতদের মধ্যে প্রায় ৯ হাজার জনের

Thumbnail [100%x225]
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদীতে নারিকেল ও নিম গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল-বাটাজোর খালের তীরে তিনি এ চারা রোপণ করেন। আজ (সোমবার) সকাল ১০টায় দিকে খালের পাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। বাটাজোর বাজারের পাশ দিয়ে বহমান খালটি স্থানীয়ভাবে  ‘বাটাজোর’ খাল নামে পরিচিত।

Thumbnail [100%x225]
বস্ত্র খাতে বিকল্প নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ করল বাংলাদেশ ব্যাংক

চলতি ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানিমুখী দেশীয় বস্ত্র খাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের বিপরীতে বিকল্প নগদ সহায়তা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছে। বিদ্যমান ১.৫০ শতাংশ থেকে বাড়িয়ে এই নগদ সহায়তা ৫.০০ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।   রোববার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ (এফইপিডি-১) থেকে এ সংক্রান্ত

Thumbnail [100%x225]
জরুরি পদক্ষেপের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের

ঢাকা: কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে সাম্প্রতিক ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু এবং তিন হাজারের বেশি মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনায়  গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত ঝুঁকি হ্রাস ও আশ্রয়কেন্দ্র উন্নয়নে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সোমবার (১৩ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে