ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কৃষি সংবাদ

Thumbnail [100%x225]
সেচযন্ত্র কাঁধে নিয়ে পাম্পে পাম্পে ঘুরছেন কৃষক

রাজশাহীর বিভিন্ন উপজেলায় তীব্র জ্বালানি তেল সংকটে ভেঙে পড়েছে স্থানীয় সেচব্যবস্থা। এর সরাসরি নেতিবাচক প্রভাবে দিশেহারা হয়ে পড়েছেন হাজারো কৃষক।  তেলের অভাবে সেচযন্ত্র বন্ধ থাকায় পানির তৃষ্ণায় খাঁ খাঁ করছে ফসলের মাঠ; শুকিয়ে যাচ্ছে বোরো ধানসহ পটল, মরিচ ও পানের বরজ। এক লিটার জ্বালানির আশায় কৃষকরা মাইলের পর মাইল ছুটছেন। কেউ আবার সেচ পাম্প

Thumbnail [100%x225]
ডিজেল নিয়ে কৃষকের উদ্বেগ

বোরো মৌসুমে দেশের কৃষকরা ডিজেল সংকটের আশঙ্কায় উদ্বিগ্ন। সেচের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না হলে পুরো ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন হাওরাঞ্চল থেকে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষকরা। বিশেষ করে উত্তরাঞ্চল ও হাওর এলাকায় ডিজেল ছাড়া সেচ প্রায় অসম্ভব। সে কারণে ডিজেল সংকট সরাসরি বোরো ধানের উৎপাদনে প্রভাব ফেলতে পারে।   তবে সরকার বলছে, ডিজেলের

Thumbnail [100%x225]
কৃষিতে আধুনিক কীটপতঙ্গ ব্যবস্থাপনার নতুন দিগন্ত

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ক্ষতিকর ও বন্ধু পোকা সনাক্তকরণের লক্ষ্যে একযোগে আলোক ফাঁদ (Light Trap) স্থাপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্প্রসারণের অংশ হিসেবে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সোমবার (৩০ মার্চ) রাতে জেলার বিভিন্ন ইউনিয়নে একই সময়ে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এই আলোক ফাঁদের মাধ্যমে মাঠপর্যায়ে থাকা ক্ষতিকর

Thumbnail [100%x225]
লোকসানে আগাম পেঁয়াজ বিক্রি করছেন কৃষক

ফরিদপুর : ঈদের আগে হঠাৎ করেই বাজারে পেঁয়াজের দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ফরিদপুরের কৃষকেরা। বিশেষ করে জেলার সালথা ও নগরকান্দা উপজেলার পেঁয়াজ চাষিরা আগাম তোলা ফসল কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ফলে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সালথা ও নগরকান্দা উপজেলায় প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে

Thumbnail [100%x225]
সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা মেটাতে পদক্ষেপ নিচ্ছে

আসন্ন সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার পদক্ষেপ নেওয়া শুরু করেছে। কারণ বোরো আবাদের সময় বিদ্যুতের ব্যবহার অতিরিক্ত ৫ হাজার মেগাওয়াট পর্যন্ত বেড়ে যায়।  বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) এক কর্মকর্তা বলেন, বর্তমানে দেশ প্রতিদিন সর্বোচ্চ ১১ হাজার ৬০৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। তবে সেচ মৌসুমে এপ্রিল মাসে

Thumbnail [100%x225]
সরকারিভাবে আমন ধান ও চাল ক্রয় উদ্বোধন

ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি  নওগাঁর ধামইরহাটে চলতি রোপা আমন মৌসুমে সরকারি ভাবে কৃষকদের কাছ থেকে ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করা হয়েছে।    বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলা খাদ্য গুদামে ধান ও চাল ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমান।   উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, চলতি

Thumbnail [100%x225]
কৃষিজমি বাণিজ্যিক আবাসন বা অকৃষিকাজে ব্যবহারে পেতে হবে শাস্তি

অপরিকল্পিত নগরায়ন ও উন্নয়ন কর্মকাণ্ডে দেশের কৃষিজমি দ্রুতই কমে যাচ্ছে। এই প্রেক্ষাপটে কৃষিজমি সংরক্ষণ, ভূমির জোনভিত্তিক পরিকল্পনা এবং পাহাড়-টিলা, বন, জলাশয়ের ভূমি রক্ষায় ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ প্রণয়ন করেছে সরকার। এ অধ্যাদেশ অনুযায়ী অনুমোদন ব্যতীত কৃষিভূমি অকৃষিকাজে ব্যবহার ও কৃষিজমিতে বাণিজ্যিক

Thumbnail [100%x225]
রোপা আমনের বাম্পার ফলন

সুনামগঞ্জ, ১৭ নভেম্বর, ২০২৫: জেলায় এবার রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া থাকায় এবার ধানের আশাতীত ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ইতিমধ্যে জেলায় ধান কাটা শুরু হয়েছে।   জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর জেলায় মোট ৮২ হাজার ৬৫৬ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে ঊফশী, হাইব্রিড ও স্থানীয়