সারাদেশ সংবাদ
দুর্গাপূজার নিরাপত্তায় ১০ হাজার বিজিবি সদস্য
দুর্গাপূজা উপলক্ষে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নিয়োজিত থাকবেন। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাতে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। শরীফুল
জামালপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ৯৪৩ কর্মী নিয়োগ
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।। জামালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহের জন্য ৯৪৩ জন প্রশিক্ষিত তথ্যকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। জামালপুর পৌরসভার চারটি ওয়ার্ডসহ জেলার সাত উপজেলার ২১টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তাঁরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। সোমবার (১২ অক্টোবর) বিকালে জামালপুর জেলা প্রশাসকের
জামালপুর ইসলামপুরে আলাই বিলে গোসল করতে নেমে নিখোঁজ শিশু
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে রাতুল শেখ (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা আলাই বিলে এ ঘটনা ঘটে। নিখোঁজ রাতুল শেখ উপজেলার পচাবহলা ঘোনাপাড়া এলাকার বাসিন্দা আলাল শেখের পুত্র। স্থানীয় রা জানান, রোববার দুপুরে
সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ
রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল থেকে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের ডাকে এ কর্মসূচি পালিত হচ্ছে। এতে সাজেকে যাতায়াতকারী পর্যটকদের ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় সাজেকে অবস্থানরত
চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০
চাঁদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এসময় ৫১ পিস ইয়াবা ও ২৯৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৭০ জনকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিয়া নূর। পুলিশ জানায়, শনিবার (১০ অক্টোবর)
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। এ ঘটনায় সীমান্তে নিরাপত্তার স্বার্থে ও স্থানীয় জনগণের সুরক্ষায় বিজিবির পক্ষ থেকে পাল্টা গুলিবর্ষণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। শনিবার (১০ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ
৭৪ বছর বয়সে ৪২ কিলোমিটার দৌড়ে তাক লাগালেন খবির উদ্দিন
নরসিংদীর রায়পুরা উপজেলা আঞ্চলিক সড়ক ধরে দৌড়াচ্ছেন ৭৪ বছর বয়সী খবির উদ্দিন খান। তার পেছনে ছুটছেন নানা বয়সী একদল মানুষ। কেউ তাকে ডাকছেন ‘দাদু’, কেউবা করতালি দিয়ে দিচ্ছেন উৎসাহ। তাকে একনজর দেখতে সড়কের দুই পাশে ভিড় করছেন নারী-পুরুষ ও শিশুরা। বয়সকে হার মানানো এই দৌড়বিদকে ঘিরে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রায়পুরা
‘একটি ছোট ইলিশের ডিমে দেড়-দুই লাখ ইলিশের বাচ্চা হয়’
একটি ছোট ইলিশের ডিমে দেড়-দুই লাখ ইলিশের বাচ্চা হয় বলে জানিয়েছেন জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ইলিশ সম্পদ রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যে কোনো কিছুর বিনিময়ে আমাদের সম্পদ বৃদ্ধি করবো। বাংলাদেশকে বুকে ধারণ করে আমরা চলতে চাই। দেশপ্রেমকে ধারণ করে আমাদের পথ চলতে হবে। এদেশের সম্পদকে আমাদের
মাছ ধরার জালে আটকে ছিল অজগর
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের রউয়া বিলে মাছ ধরার জালে আটকে পড়া একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের একটি দল প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় অজগরটিকে জালমুক্ত করে। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতের কোনো একসময় রউয়া বিলে পাতা মাছ ধরার জালে অজগরটি
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ড
অগ্নিকাণ্ড ও যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের বিদ্যুৎ উৎপাদন আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটে কেন্দ্রটির ১ নম্বর ইউনিটের আইঅ্যান্ডসি সেকশনের বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট থেকে হঠাৎ আগুন লাগে। এতে কেন্দ্রটির সচল থাকা ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটও
পঞ্চগড়ের সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার
পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানে আল-আমিন নামে এক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে
এশিয়ান হাইওয়েতে ভয়াবহ ফাটল
গাজীপুর-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়কের (ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ে) চারলেনে উন্নীতকরণ প্রকল্পের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ভয়াবহ ধস ও বিশাল ফাটল দেখা দিয়েছে। উপজেলার সিংলাব-পাকুন্দা এলাকার আন্ডারপাসের পূর্ব পাশে প্রায় কোয়ার্টার কিলোমিটারজুড়ে সড়ক দেবে গিয়ে তৈরি হয়েছে চরম মৃত্যুফাঁদ। রোববার (৪ অক্টোবর) সরেজমিনে দেখা যায় এ
