লাইফস্টাইল সংবাদ
পড়াশোনার চাপে ভেঙে পড়ছে না তো শিশু?
স্কুলের পড়াশোনার পাশাপাশি কোচিং, নাচ, গান, ছবি আঁকা, আবৃত্তিসহ নানা সহশিক্ষা কার্যক্রমে ব্যস্ত হয়ে পড়ছে অনেক শিশু। প্রতিযোগিতার এই সময়ে ভালো ফল করার চাপ অনেকের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের মানসিক চাপ ও উদ্বেগ শিশুর মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ, স্মৃতিশক্তি এবং শেখার সক্ষমতাকেও প্রভাবিত করতে পারে। অনেক
সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক বাড়ায় কাজের গতি
কর্মক্ষেত্রে সুস্থ ও সুন্দর পরিবেশ বজায় রাখতে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্ব অপরিসীম। বিশেষজ্ঞদের মতে, অফিসে সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক শুধু মানসিক স্বস্তিই আনে না, বরং কাজের গতি ও দক্ষতাও বাড়ায়। কর্মজীবনের একটি বড় সময় কাটে অফিসে। সেখানে সহকর্মীদের সঙ্গে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকে, তবে কর্মক্ষেত্র
বৃষ্টিতে বাড়তে পারে সাইনাস
আবহাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের অনেক কিছু পরিবর্তন হয়। যেমন মেঘলা দিনে অনেকেরই মাথা ভার হয়ে থাকে। সঙ্গে ব্যথাও থাকে। বৃষ্টির এই সময়ে বেড়ে যায় সাইনাসের সমস্যাও। এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া পদ্ধতি জেনে নিন- • শরীরে পানির অভাবে সাইনাসের সমস্যা বাড়তে পারে। এজন্য প্রচুর পরিমাণে পানি ও চা পান করুন। তবে
পুষ্টিগুণেও ভরপুর জাম
বর্ষা এলেই বাজারে দেখা মেলে রসালো কালো ফল জামের। ছোট এই ফলটি শুধু স্বাদের জন্যই জনপ্রিয় নয়, পুষ্টিগুণের কারণেও বিশেষভাবে সমাদৃত। ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ জাম শরীরের নানা উপকারে আসে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পরিমিত পরিমাণে জাম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি কমাতে সহায়তা করে। অ্যান্টিঅক্সিডেন্টের
স্বাদের ম্যাংগো ক্রিম পুডিং
এখন আমের সময়। পাওয়া যাচ্ছে সবার প্রিয় পাকা আম। তাই তৈরি করতে পারেন দারুণ স্বাদের ম্যাংগো ক্রিম পুডিং। উপকরণ পাকা মিষ্টি আমের রস-১ কাপ, ঘন দুধ ৩ কাপ, চিনি ১ কাপ, ডিম ৫টি, এলাচ গুঁড়া সামান্য, ক্রিম ২ টেবিল চামচ। যেভাবে করবেন এক লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে অর্ধেক করুন। আমের রস ও ডিমের সঙ্গে চিনি মিশিয়ে দুধ, ডিম, চিনি, এলাচ গুঁড়া ও ক্রিম
ছাদ ঠান্ডা রাখার ৩ কার্যকর উপায়
গ্রীষ্মের তীব্র গরমে ঘরের ভেতরের তাপমাত্রা অনেক সময় অসহনীয় হয়ে ওঠে। বিশেষ করে ভবনের সর্বোচ্চ তলায় বসবাসকারীরা এই সমস্যায় বেশি ভোগেন। কারণ দিনের বেশির ভাগ সময় সূর্যের তাপ সরাসরি ছাদে পড়ে এবং সেই তাপ ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করে। ফলে ফ্যান বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চালিয়েও অনেক সময় কাঙ্ক্ষিত স্বস্তি পাওয়া যায় না। কিছু সহজ ও কার্যকর
আপনার বন্ধু কীভাবে বুঝবেন
আপনার সঙ্গে বন্ধুর মতোই মিশতে চাইছে কিন্তু সে আসলে আপনার বন্ধু নয়। বিষয়টা একটু বুঝিয়ে বলা দরকার। আপনার জীবনে কিছু মানুষ পাবেন যারা মুখে বলার চেষ্টা করবে যে তারা আপনার ভীষণ শুভাকাঙ্ক্ষী। কিন্তু কাজের বেলায় আর তার চিহ্ন মিলবে না। বরং আপনি একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন, সে আসলে আপনার বন্ধু নয়, বন্ধুর মতো অভিনয় করছে কেবল। কীভাবে
চিবানো মস্তিষ্ককেও চাঙ্গা করে
খাবার টেবিলে বসে আমরা সবাই কম-বেশি একটি উপদেশ শুনে বড় হয়েছি ‘চিবিয়ে খাও, হজম ভালো হবে’। তবে আধুনিক গবেষণা বলছে, এই চিবানোর সুফল কেবল পেটের চৌহদ্দিতেই আটকে নেই; এর সুফল লুকিয়ে আছে আমাদের মগজের কোষেও। নিয়ম মেনে চিবিয়ে খেলে শুধু যে বুদ্ধি খোলে তা-ই নয়, এটি আলঝেইমার্সের মতো মারাত্মক স্মৃতিভ্রংশ রোগকেও দূরে রাখতে পারে। হোরেস ফ্লেচারের চর্বণ
দুর্গন্ধ দূর করবে যেসব ঘরোয়া উপায়
গরমের তীব্রতায় শরীর ঘামছে স্বাভাবিকভাবেই। শরীরকে ঠান্ডা রাখার জন্য ঘাম হওয়া জরুরি হলেও অনেক সময় ঘামের সঙ্গে আসে দুর্গন্ধ। অফিস, বাস বা ভিড়ের মধ্যে এই গন্ধ শুধু নিজের জন্য নয়, আশপাশের মানুষের জন্যও অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞদের মতে, ঘাম নিজে গন্ধ তৈরি করে না। মূলত ত্বকের ব্যাকটেরিয়া ঘামের সঙ্গে মিশে এই দুর্গন্ধ সৃষ্টি করে।
ওজন কমাতে সেরা ৫ খাবার
ওজন কমানোর ক্ষেত্রে প্রথমেই লক্ষণীয় বিষয় হলো আপনি ক্যালরি কতটা নিচ্ছেন তা খেয়াল করা। বাড়তি ওজন কমাতে হলে শুধু খাদ্যতালিকা থেকে ফ্যাটজাতীয় খাবার বাদ দেওয়াই মূল কথা নয়। স্বাস্থ্যসম্মত খাদ্যতালিকা তৈরির সময় খেয়াল রাখতে হবে তা যথাযথ ও নিয়ন্ত্রিত ডায়েটের মধ্যে রয়েছে কিনা। একইসঙ্গে দৈনিক কোন কোন খাদ্য উপাদান শরীরে প্রবেশ করছে এবং তা আপনার
হিট স্ট্রোকের লক্ষণ ও করণীয়
তীব্র দাবদাহ চলছে দেশজুড়ে। গরমে কেউই স্বস্তিতে নেই। শুধু গরম লাগা বা তৃষ্ণার্ত হয়ে পড়ার কষ্ট নয়, এই তীব্র গরমে হতে পারে হিট স্ট্রোক বা এরকম নানা শারীরিক জটিলতা। তবে একটু চেষ্টা করলেই এই প্রচণ্ড গরমেও এসব জটিলতা এড়ানো সম্ভব। ‘হিট স্ট্রোক’ কথাটির মাধ্যমেই বোঝা যায় যে, তাপ থেকে স্ট্রোক হতে পারে। গরমে যেকোনো সময় যে কেউই হিট স্ট্রোকে আক্রান্ত
কিছু থেকে কিছু হলেই গালি আসে মুখে?
হঠাৎ রাগ উঠলে মুখ ফসকে গালি চলে আসে। বন্ধুদের সঙ্গে আড্ডা, তর্ক, কিংবা একা বসে ভাবনার ভেতরেও অশালীন শব্দ ঘুরপাক খায়। গরমে বিরক্তি, মানুষের আচরণে ক্ষোভ; সব মিলিয়ে যেন গালাগাল একটা স্বাভাবিক প্রতিক্রিয়া হয়ে দাঁড়ায় অনেকের জীবনে। কিন্তু এটা কি কেবল খারাপ অভ্যাস, নাকি ভেতরের চাপের প্রকাশ? আর এই অবস্থা থেকে বের হওয়ার উপায়ই বা কী? মনোবিজ্ঞানীরা বলছেন,
