নগর জীবন সংবাদ
ঢাকার বাস নারী-শিশু ও প্রবীণদের জন্য ঝুঁকিপূর্ণ
নারীসহ শিশু, প্রতিবন্ধী ও প্রবীণ নাগরিকদের জন্য রাজধানী ঢাকার নগর পরিবহন বাসগুলোতে চলাচল চরম বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক। একইসঙ্গে এসব বাসে চলাচল তাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি (এনসিপিএসআর) ও শিপিং এ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) যৌথ পর্যবেক্ষণে এমন চিত্র দেখা গেছে। রোববার (১১ অক্টোবর)
ফের উচ্ছেদ ভাইরাল মিজানের ভাতের হোটেল
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা রাজধানীর আগারগাঁওয়ের ভাইরাল‘মিজানের ভাতের হোটেল’ আবারও উচ্ছেদ করা হয়েছে। এবার কোনো স্থাপনা না থাকলেও ফুটপাতের ওপর চুলা বসিয়ে রান্না করার কারণে অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী স্থাপনাও উচ্ছেদ করা হয়। মঙ্গলবার
আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ উদ্বোধন
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অর্থায়নে রামপুরা খালের ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত আফতাবনগর-বনশ্রী সংযোগকারী ফুটওভার ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর ফলে দুই এলাকার বাসিন্দাদের যাতায়াতে ৩০ থেকে ৪০ মিনিট সময় বাঁচবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আফতাবনগরে ফুট ওভার ব্রিজটি উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি
ঢাকায় কবরস্থান সংকট
কবরস্থান সংকটে ভুগছে রাজধানী ঢাকা। ঘনবসতিপূর্ণ শহরে কবরের জন্য এক টুকরো মাটিও এখন মূল্যবান সম্পদ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই বাড়ছে মরদেহ, অথচ বাড়ছে না কবরের জায়গা। ফলে সাধারণ কবরের মেয়াদ, পুনরায় দাফন এবং দীর্ঘমেয়াদে কবর সংরক্ষণে জড়িয়ে গেছে নির্দিষ্ট নিয়ম ও খরচ। তবে সাধারণ কবরের সরকারি ফি তুলনামূলক কম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এতথ্য নিশ্চিত করেছেন। তিনি
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের
সবুজবাগে সিফাত হত্যা
রাজধানীর সবুজবাগে সিফাত উল্লাহ (২৭) হত্যাকাণ্ডের ঘটনায় নাজিফা শেখ নেহা নামে এক তরুণীর একাধিক প্রেমের সম্পর্কের বিষয়টি সামনে এসেছে। প্রেমের সম্পর্কের পূর্বাপর দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে সিফাত ও নেহার মধ্যে বিয়ের কথাবার্তা চলছিল। ঘটনার দিন তাদের মার্কেটে যাওয়ার কথা ছিল। সবুজবাগ
গোলাগুলিতে নারীসহ ৩ জন গুলিবিদ্ধ
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগের মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে স্বামীবাগের মুন্সিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, হোটেলকর্মী মো. সিয়াম (২২), চা দোকানি আলমগীর হোসেন (৩২) ও গৃহিণী আশা আক্তার
কোন রুটে চলবে পিংক বাস
নারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীর সড়কে নেমেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘মহিলা বাস সার্ভিস’। যা ‘পিংক বাস’ নামে পরিচিত। নারী চালক ও কন্ডাক্টর পরিচালিত এ বিশেষ বাস সার্ভিসে প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া মিলিয়ে ১৪টি বাস যুক্ত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি
এবিজি ও ডিএনসিসি পারস্পরিক সহযোগিতার আশ্বাস
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং দেশের অন্যতম বৃহৎ অর্থনৈতিক অংশীদার আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে। একটি আধুনিক, বাসযোগ্য ও সবুজ নগর উপহার দিতে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিয়েছে উভয় পক্ষ। সোমবার (১৭ আগস্ট) গুলশানে ডিএনসিসির কার্যালয়ে আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান
ব্যাটারিচালিত রিকশায় অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ
রাজধানী ঢাকা শহরের যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়ানো ব্যাটারিচালিত রিকশাসহ গণপরিবহন ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনতে অঞ্চলভিত্তিক রিকশা চলাচল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সম্প্রতি নগর ভবনে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে এ তথ্য জানিয়েছেন। ডিএসসিসি
রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট
সড়কে শৃঙ্খলার অভাবে রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রোববার (২ আগস্ট) সকাল সোয়া আটটার দিকে দেখা গেছে কুড়িল বিশ্বরোড থেকে এ জ্যাম সোজা বনানী-কাকলি পর্যন্ত ছাড়িয়ে গেছে। অন্যদিকে মিরপুরের দিকে মাটিকাটা ফ্লাইওভার হয়ে ইসিবি চত্বর পর্যন্ত পৌঁছে গেছে। এ সময় বিমানবন্দর সড়কের কুড়িল বিশ্বরোডে দেখা গেছে বাসগুলো
