অর্থনীতি সংবাদ
পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ
ঢাকা: রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক পাশে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর প্রভাবে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা
৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার
রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি ৪৭ লাখ টাকার মিউরিয়েট অব পটাশ (এমওপি) ও ডাই-অ্যামোনিয়াম ফসফেট( ডিএপি) সার কিনবে সরকার। এর মধ্যে রাশিয়া ও কানাডা থেকে ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন এমওপি এবং সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে। সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় এসব সার কেনা হবে। মঙ্গলবার (১৩ অক্টোবর) অর্থমন্ত্রী আমির
বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে
চলতি ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে। একই সময়ে গড় মূল্যস্ফীতি বেড়ে ১০ দশমিক ৯ শতাংশে পৌঁছানোর আশঙ্কা করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির অক্টোবর ২০২৬-এর পূর্বাভাসে বাংলাদেশের অর্থনীতির এই সম্ভাব্য চিত্র উঠে এসেছে। প্রবৃদ্ধির নিম্নমুখী ধারা ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি
ইপিজেডে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি
মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) তৈরি পোশাক কারখানা স্থাপনে ১৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান লংটেং গার্মেন্ট কোম্পানি লিমিটেড। এ বিনিয়োগের আওতায় কারখানাটিতে বছরে ৬০ লাখ পিস অন্তর্বাস ও ব্রা উৎপাদনের পরিকল্পনা রয়েছে। সোমবার (১২ অক্টোবর) ঢাকায় বেপজা কমপ্লেক্সে এ লক্ষ্যে জমি ইজারা চুক্তি
আইএমএফের নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী অর্থমন্ত্রী
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণচুক্তি নিয়ে আশাবাদী বাংলাদেশ সরকার। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নেও সরকারের সম্মতি রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে বিশ্বব্যাংকের
বাড়ল সোনার দাম
ডলারের মান কিছুটা কমা এবং জ্বালানি তেলের দাম পড়ে যাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির নতুন তথ্য নিয়ে বিনিয়োগকারীদের অপেক্ষা। এসব তথ্যের ওপর নির্ভর করতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী,
অক্টোবরের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এলো ৯৯ কোটি ডলার
দেশের প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম ১০ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা ৯৮ কোটি ৯৫ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২৩ টাকা ১০ পয়সা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১২ হাজার ১৮১ কোটি টাকা। রোববার (১১ অক্টোবর) বিকেলে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন
ব্যাপক লুটপাট হওয়া ব্যাংক খাত পুনরুদ্ধারে আগামী ৫-৮ বছর পর্যন্ত জাতীয় বাজেট থেকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ওয়ান ব্যাংক আয়োজিত বাংলা কিউআর লেনদেনের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
বন্ধ কারখানা চালুতে শিথিল হচ্ছে ঋণের শর্ত
বন্ধ কলকারখানা চালু, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গতি ফেরাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু ঘোষণার চার মাস পরও এ তহবিলের ঋণ বিতরণে প্রত্যাশিত অগ্রগতি নেই। এখন পর্যন্ত প্রায় ১০ হাজার কোটি টাকা বিতরণ হলেও সরাসরি গ্রাহকের হাতে গেছে এক হাজার কোটি টাকারও কম। এর মধ্যে বন্ধ কারখানা চালুর জন্য
রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ
ঢাকা: ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার সহজ করা, স্থলবন্দরকেন্দ্রিক রপ্তানি বাধা দূর করা এবং বাংলাদেশি পাটপণ্য ও পেট ফিল্মের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও ভারতের বাজারে বিদ্যমান শুল্কসুবিধা অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছে
সবজি ও মাছের বাজার চড়া, স্থিতিশীল মুরগির দাম
সরবরাহ ভালো থাকলেও সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে আসা আগাম শীতকালীন সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে ৮ অক্টোবর থেকে ইলিশ বিক্রি বন্ধ হওয়ায় সব ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা বেড়েছে। তবে বাজারে গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে মুরগি। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর শেওড়াপাড়া, তালতলা ও আগারগাঁও বাজার ঘুরে এমন চিত্র
দেশের আবাসন খাত বাঁচলে বাঁচবে অর্থনীতি
একটি ফ্ল্যাট বিক্রি কমে গেলে তার প্রভাব শুধু আবাসন ব্যবসায় সীমাবদ্ধ থাকে না, ধাক্কা লাগে রড-সিমেন্ট থেকে শুরু করে সিরামিক, কাচ, আসবাবপত্র ও পরিবহনশিল্পেও। কমে নির্মাণশ্রমিকের কাজ, চাপে পড়ে ব্যাংকের ঋণ কার্যক্রম। অর্থাৎ, আবাসন খাতের স্থবিরতা একে একে থামিয়ে দিতে পারে অর্থনীতির সঙ্গে যুক্ত বহু শিল্পের চাকা। তাই আবাসন খাতকে সচল রাখা মানে শুধু
