সংবাদ
পুলিশের ৫ পরিদর্শককে বদলি
ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫ পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। জানা যায়, গোয়েন্দা তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. হাফিজুর রহমানকে পরিদর্শক (তদন্ত) আদাবর থানায়, আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেককে ঢাকা মহানগর
রেমিট্যান্স এলো ২৬ হাজার ১০৯ কোটি টাকা
চলতি এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১২ কোটি ৭০ লাখ ডলার, যা বাংলাদেশি টাকায় ২৬ হাজার ১০৯ কোটি টাকা (প্রতি ডলার ১২২.৭৫ টাকা হিসাবে)। রোববার (২০ এপ্রিল) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিলের প্রথম ১৯ দিনে আসা এ রেমিট্যান্স ইতিবাচক ধারায় রয়েছে। প্রবাসীরা সাধারণত কোরবানির ঈদের আগে
এমপি আমির হামজার নামে গ্রেপ্তারি পরোয়ানা
সিরাজগঞ্জ: কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার এ আদেশ দেন। এর আগে গত ২ এপ্রিল সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান
দম্পতিকে গলা কেটে ও ছেলে-মেয়েকে পিটিয়ে হত্যা
নওগাঁর নিয়ামতপুরে এক দম্পতি ও তাদের দুই ছেলেমেয়েকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে ওই দম্পতিকে গলা কেটে ও তাদের শিশু সন্তানদের পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে রাতে এ ঘটনা ঘটে। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা
বাড়তি চাপে মধ্য-নিম্নবিত্ত
জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণার পরপরই এর প্রভাব পড়তে শুরু করেছে জনজীবনে। জ্বালানির দাম বাড়ানোর একদিন পরেই আবার গ্যাসের দাম বাড়ানোয় নতুন করে চাপে পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো। অন্যদিকে পরিবহন খাতের চালকরা বলছেন, খরচ সামলাতে ভাড়া সমন্বয় ছাড়া তাদের সামনে আর কোনো পথ নেই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে
কিউইদের ৬ উইকেটে হারিয়ে সমতায় ফিরল বাংলাদেশ
প্রবল চাপেই ছিল বাংলাদেশ। হারলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারতে হতো। এমন পরিস্থিতিতে মাঠে নেমে টস হেরে শুরুতেই কিছুটা ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। তবুও নাহিদ রানার গতিময় বোলিংয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। তার গতির সামনে টিকতে না পেরে নিউজিল্যান্ড অলআউট হয় ১৯৮ রানে। এরপর মিরপুরে ব্যাট হাতে ঝড় তোলেন তানজিদ হাসান তামিম। তার ইনিংসেই ৮৭ বল হাতে
৭১৪ কোটি টাকা ব্যয়ে ২টি গ্যাস-কূপ খনন অনুমোদনের পথে
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লি. কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় দুটি গ্যাস-কূপ (শ্রীকাইল ডিপ-১ ও মোবারকপুর ডিপ-১) খননের উদ্যোগ নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এই দুটি কূপ খননে খরচ হবে ৭১৩ কোটি ৬৫ লাখ টাকা। আন্তর্জাতিক দরপত্রে অংশ নিয়ে চীনের চায়না হুয়াডিয়ান ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিএইচইসি)
আইএমএফের ঋণ পেতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি !
আন্তর্জাতিক বিধি অনুযায়ী গত ১ এপ্রিল জ্বালানি তেলের দাম সমন্বয় করার কথা ছিল সরকারের। অথচ তেলের দাম সমন্বয় না করেই গত ১১ এপ্রিল বিশ্বব্যাংক ও আইএমএফের বোর্ড অব গভর্নরসের বসন্তকালীন সভায় যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত ১৩ এপ্রিল থেকে ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ওই
জুলাইশহীদ জাবিরের মাকে মনোনয়ন দিল জামায়াত
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে জুলাইশহীদ শিশু জাবির ইব্রাহিমের মা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষিকা রোকেয়া বেগমকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফলে তার এমপি হয়ে সংসদে যাওয়া প্রায় নিশ্চিত। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত হওয়া ১৩ জন প্রার্থীর
বাংলাদেশ-ইইউ কূটনৈতিক সম্পর্ক আরও সুসংহত
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার কূটনৈতিক সম্পর্ক নতুন মাত্রা পেল অংশীদারিত্ব চুক্তি (পিসিএ) অনুস্বাক্ষরের মধ্য দিয়ে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই চুক্তি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুসংহত ও বহুমাত্রিক করবে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ২০ এপ্রিল ব্রাসেলস সফর করেন। এ সময় তার সফরসঙ্গী ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা
