জাতীয় সংবাদ
সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা মিডিয়াকে টার্গেট করে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ করতে চাই না এবং কোনো সাংবাদিক এটার শিকার হোক, এ আইনের অপপ্রয়োগ হোক, সেটা আমরা চাই না। রোববার (২৭ সেপ্টেম্বর) সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ খসড়া পর্যালোচনার জন্য মিডিয়ার অংশীজনদের অংশগ্রহণে কন্সাল্টেশন সভায় তিনি এসব কথা বলেন। সচিবালয়ে
বাংলাদেশি সাংবাদিকদের ‘গোলাম বানানোর’ চেষ্টা? ভারতীয় প্রশিক্ষণ ঘিরে উঠছে প্রশ্ন
বাংলাদেশি সাংবাদিকদের ‘গোলাম বানানোর’ চেষ্টা? ভারতীয় প্রশিক্ষণ ঘিরে উঠছে প্রশ্ন ভারত সরকারের উদ্যোগে বাংলাদেশি সাংবাদিকদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তুলছেন—এটি কি নিছক সাংবাদিকতা ও প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ, নাকি এর মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যমে
থ্রি-হুইলারের পেটে ব্যাটারির বিষ
স্বাদহীন, গন্ধহীন ও খালি চোখে অদৃশ্য ভারী ধাতু ‘সীসা’ আজ দেশের শিশুদের স্বাভাবিক জীবন, মেধা ও শারীরিক বিকাশ নিঃশব্দে পঙ্গু করে দিচ্ছে। আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে— বাংলাদেশের প্রায় সাড়ে তিন কোটি শিশুর রক্তে ভেসে বেড়াচ্ছে বিষাক্ত এই সীসা, যা এক মারাত্মক ‘জনস্বাস্থ্য জরুরি অবস্থা’র জন্ম দিয়েছে। ঢাকার বাতাসে বিষ ছড়িয়ে দেওয়া অনানুষ্ঠানিক
আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সঙ্গে এক সাক্ষাৎকারে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান এই প্রত্যাশার কথা জানান। জাতিসংঘের একার পক্ষে এই সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন সদস্য রাষ্ট্র গুলো বিশেষ
স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান কুল ময়েজ-এর নেতৃত্বে সমিতির ৮ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
বিশ্ব পর্যটন বিকাশে ডিজিটাল ভবিষ্যৎ গড়ার আহ্বান
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটনের ভবিষ্যৎকে আরও উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক করতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, পর্যটন বিভিন্ন সংস্কৃতিকে সংযুক্ত করে এবং মানুষের
স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুট, শাহ আলী থানার ওসি প্রত্যাহার
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের যোগসাজশ ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টারের পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা কার্যালয় আদেশে তাকে
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক থেকে আজ সকালে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু আজ সকালে বাসসকে এ কথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটটি আজ সকাল ৮টা ২১ মিনিটে ঢাকায় হযরত শাহাজালাল
বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ
সারাদেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কোর কমিটি’ সভার রেকর্ড অব ডিসকাশনস অনুযায়ী এ নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে ১৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিরাপত্তা শাখা-২ থেকে সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়। এরপর ওই
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মালামাল লুট
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। হামলাকারীরা স্টুডিওতে থাকা প্রয়োজনীয় যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে গেছে বলেও অভিযোগ করেছেন স্টুডিওটির কর্মকর্তারা। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে এ ঘটনা ঘটে। সালমান মুক্তাদিরের
আওয়ামী দোসর গ্রেপ্তার করলে পুরস্কার পাবে পুলিশ
দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা এবং কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্তদের আইনের আওতায় আনতে পুলিশকে গোয়েন্দা সক্ষমতা কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর)
আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের আরেকটি ইউনিট
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে আগামী সপ্তাহেই আলাদা ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে নতুন এ ইউনিট পরিচালিত হবে। পুলিশ সদর দপ্তরে এ পদ না থাকলে তা নতুন করে সৃষ্টি করা হবে বলেও জানিয়েছেন
