জাতীয় সংবাদ
যুক্তরাষ্ট্রের শুল্ক ১৫ শতাংশে আনার চেষ্টা
যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা এ কথা জানান। বাণিজ্য
রপ্তানি লক্ষ্যমাত্রা সাড়ে ৬৩ বিলিয়ন ডলার
এবার ২০২৫-২৬ অর্থবছরে সরকার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৫০ বিলিয়ন (৬ হাজার ৩৫০ কোটি ডলার) নির্ধারণ করেছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা জানান। এ সময় সেখানে আরও উপস্থিত
পোশাক শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুর: গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে রোয়া ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোগড়া এলাকায় অবস্থিত রোয়া ফ্যাশন লিমিটেড
ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত
নতুন সরকারের জন্য আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষীক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ৫টি সমঝোতা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর
মালয়েশিয়া-বাংলাদেশের উচ্চ পর্যায়ের বৈঠক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে উভয় দেশের মধ্যে উচ্চ পর্যায়ের দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে পুত্রজায়ায় বৈঠক দুটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব
ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ায় তিনদিনের সরকারি সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন । প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি আজ সোমবার দুপুর ২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেন। মালয়েশিয়ার
তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ
ঢাকা: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। সোমবার (১১ আগস্ট) সকালে ঢাকা-৩ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত দক্ষিণ কেরাণীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় (৩ নং) ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান। উপদেষ্টা
অপরাধীদের কেউ ছাড় পাবে না
গত বছরের জুলাই অভ্যুত্থানকালে সময় ঢাকার চানখারপুল এলাকায় ছয় শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না এবং অপরাধীরা কেউ ছাড় পাবে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। সোমবার (১১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন
প্রাইভেটকারের ভেতর মিলল লাশ
ঢাকা: রাজধানীর মালিবাগে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্টে পার্কিং করা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুইজনের লাশ উদ্ধার করছে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা। সোমবার (১১ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। নিহত দুজনের মধ্যে একজনের নাম জাকির হোসেন,
ভিআইপি আসনে সরব বিএনপির ৩ নেতা
খুলনা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হওয়ার বিষয় অনেকটাই চূড়ান্ত। ফলে জাতীয় নির্বাচন নিয়ে সৃষ্টি জটিলতা কেটেছে। তবে তার আগেই ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা আসন্ন জাতীয় নির্বাচনী প্রচারণায় জোরেসোরে নেমেছেন। তারা উঠান বৈঠক, আলোচনা সভা, সেমিনার এবং গণসংযোগ
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া
ব্রিটেন, ফ্রান্স ও কানাডার পর অস্ট্রেলিয়া আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সোমবার বলেছেন, এই সিদ্ধান্ত জাতিসংঘ সাধারণ অধিবেশনে নেওয়া হবে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর কার্যকর করা হবে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে
