জাতীয় সংবাদ
প্রাথমিকের ছুটি কমানোর পরিকল্পনা
প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। প্রাথমিকের ছুটি কমানো হচ্ছে কিনা-জানতে চাইলে উপদেষ্টা জানান, ক্যালেন্ডারের
জনগোষ্ঠী এখনো নিরক্ষর
দেশের প্রায় ২২ দশমিক ১ শতাংশ জনগোষ্ঠী এখনো নিরক্ষর বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদনের (বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪) তথ্য তুলে ধরে বিধান রঞ্জন
আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ হয়েছে
সাম্প্রতিক কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (০৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমনটি জানান। উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা
কোনো দলের হয়ে কাজ না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান
কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ না করতে আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে স্বচ্ছতার মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা চালানোরও নির্দেশনা দিয়েছেন তিনি। রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগে নির্বাচনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
আসনের সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্গত দুইটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা। রোববার (০৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলকায় সড়ক অবরোধ করা হয়। সর্বদলীয়
বদরুদ্দীন উমর মারা গেছেন
লেখক-গবেষক ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন উমর মারা গেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৯৪ বছর। বদরুদ্দীন উমর দীর্ঘদিন ধরে বার্ধকব্যজনিত নানা জটিলতায় আক্রান্ত ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে সকালে তাকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকাল
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বে আজ শনিবার ১২ রবিউল আউয়াল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মানব জাতির রহমত স্বরূপ প্রেরিত মহানবী হজরত মুহাম্মদ (সা.) আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোলে জন্ম নেন। তাঁর পিতার নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। রিসালাতের
ফ্যাসিবাদের ষড়যন্ত্র বন্ধ হবে না, দমন করতে হবে
ফ্যাসিবাদ সবসময় ষড়যন্ত্রে লিপ্ত থাকবে এমন আশঙ্কার কথা জানিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক ছাত্রজনতাকে সবসময় সচেতন থাকতে হবে, ফ্যাসিবাদকে দমন ও প্রতিহত করতে হবে। দেশে আবার যেন ফ্যাসিবাদ ফিরে না আসে, সেদিকে সবার নজর রাখতে হবে। শনিবার (৬ সেপ্টেম্বর)
যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, তারাই এখন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত:
কোনো দল বা রাজনৈতিক নেতার নাম উল্লেখ না করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ডিসেম্বরে যারা নির্বাচন করার কথা বলেছে, তারাই এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত। তারা নির্বাচন নয়, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে
নুরুল হক মোল্লার ঘটনায় সরকারের তীব্র নিন্দা
অন্তর্বর্তীকালীন সরকার গোয়ালন্দে নুরা পাগলা নামেও পরিচিত নুরুল হক মোল্লার কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে। সরকার একে অমানবিক, ঘৃণ্য ও সভ্য সমাজের মূল্যবোধের পরিপন্থী কাজ হিসেবে নিন্দা করেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো আজ এক বিবৃতিতে বলা হয়, এ ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে
মহানবী (সা.)-এর অনুপম জীবনাদর্শ বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকের এ দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত করতে পারে। ‘পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)’ উপলক্ষ্যে দেওয়া আজ শুক্রবার এক বাণীতে তিনি বলেন, ‘ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর
দেড় লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ
আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সরকারি কর্মকর্তারা গণমাধ্যমে এ তথ্য জানান। পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা দেড় লাখ বা তারও বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয়
