জাতীয় সংবাদ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশের সামগ্রিক পুষ্টি চিত্র নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় গড় হিসাবের ওপর নির্ভরতা একটি বিপজ্জনক প্রবণতা। ধনী মানুষের আয় দিয়ে গরিব মানুষকে বিচার করবেন না। কৃষিতে আমরা ভর্তুকির কথা শুনি। কৃষির উপ-খাত হলেও মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না। এ খাতেও ভর্তুকি দরকার। আজ শুক্রবার রাজধানীর
২০ শতাংশ পরিবহন রেল ও নৌপথে নিয়ে আসতে হবে
রেল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, মহাসড়কের ওপর চাপ কমাতে হবে। শুধু ৮ লেন থেকে ১০ লেন করলে যানজট কমবে, এই ধারণা ভুল। সড়কের ওপর চাপ কমাতে পণ্য ও যাত্রী পরিবহনের ২০ শতাংশ রেল ও নৌপথে নিয়ে আসতে হবে। আজ দুপুরে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে সড়ক ভবনে সড়ক বিভাগ ও রেল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা
শান্ত পরিবেশ বজায় রাখার আহ্বান ধর্ম উপদেষ্টার
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে উত্তেজনা, অপব্যাখ্যা বা উসকানিমূলক কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য দেশের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ বিকেলে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন কনফারেন্স-২০২৫এ প্রধান অতিথির
২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার জন্য বিভিন্ন সময়ে বন্দি অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে আজ শুক্রবার এ তথ্য
নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন আগের মতো কলঙ্কযুক্ত নয়, যাতে সম্পূর্ণ কলঙ্কমুক্ত হয় সেটা নিশ্চিত করতে হবে। এজন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেন, সম্পূর্ণ কলঙ্কমুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু করার
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টা
ভোটের মাঠে সেনা থাকবে ম্যাজিস্ট্রেসি
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, ভোটের মাঠে তিন স্তরে বিভিন্ন বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে। সেনাবাহিনী মোতায়েন থাকবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নির্বাচন ভবনে বিভিন্ন বাহিনীর সঙ্গে আইন শৃঙ্খলাবিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। ইসি সচিব বলেন, এখন থেকে প্রয়োজনে বিচ্ছিন্নভাবে সংশ্লিষ্ট
ঢাকায় মৃদু ভূমিকম্প
ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে রিখটার স্কেলে এটির মাত্রা ৩ দশমিক ৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টা ১৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে ভূমিকম্পের এ তথ্য জানিয়েছে। এর আগে সিলেটে বৃহস্পতিবার ভোর ৬টায় ৩ দশমিক ৫ মাত্রায় ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুরে। সিলেটের
বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ৫৪তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে। এতে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক বন্ধুত্ব, ত্যাগ ও দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা সম্পর্ককে বিশেষভাবে তুলে ধরা হয়। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ নভেম্বর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর মহাপরিচালক (মিলিটারি অপারেশনস) লেফটেন্যান্ট
চার অধ্যাদেশের খসড়া অনুমোদন
অন্তর্বর্তী সরকার চারটি অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে খসড়াগুলোর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। অনুমোদিত চারটি অধ্যাদেশ হলো-দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫, মানবপাচার
শিক্ষকদের লাগাতার কর্মবিরতি
তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে এ কর্মবিরতি শুরু হয়েছে। লাগাতার কর্মবিরতি শুরুর দিনে বিদ্যালয় খোলা থাকলেও ক্লাস হচ্ছে না। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ৩ দফা দাবি হলো- সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ; ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে
চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষমতা জরুরি
আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করে বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য সাঁজোয়া কোরের সব সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এছাড়া প্রত্যেক সদস্য ভবিষ্যতে দেশ সেবায় অনন্য ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বুধবার (২৬ নভেম্বর) সেনাবাহিনীর
