জাতীয় সংবাদ
ক্ষতিপূরণ নিশ্চিতে বাংলাদেশের প্রস্তাব জাতিসংঘে গৃহীত
নির্যাতন এবং অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশন (Convention against Torture and Other Cruel, Inhuman or Degrading Treatment or Punishment—CAT)–এর অনুচ্ছেদ ১৪(১)-এর বিষয়ে বাংলাদেশ কর্তৃক প্রদত্ত ডিক্লেয়ারেশন প্রত্যাহারের প্রস্তাব জাতিসংঘে গৃহীত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গত ২৯ ডিসেম্বর প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ
এমপিদের শপথ পড়াতে পারবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি বা সিইসি
ঢাকা: রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি অথবা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। আইন উপদেষ্টা বলেন, এখানে দুটি অপশন আছে।
বিদ্যুৎ খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পারে
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার বলেছেন, বিদ্যুৎ খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স ব্যবহারের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা জোরদার এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) প্রাঙ্গণে অনুষ্ঠিত এনডব্লিউপিজিসিএল-বুয়েট রোবো কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির
সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ফ্যাসিবাদের করুণ পরিণতির কথা মাথায় রেখে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি নির্দেশ দিয়েছেন। উপদেষ্টা আজ দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ
ফাঁসির আসামি পোস্টাল ব্যালটে ভোট দেবেন
জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাসে এই প্রথম পোস্টাল ব্যালটের মাধ্যমে হাজতি ও কয়েদি মিলিয়ে ৫ হাজার ৬৯০ জন কারাবন্দি ভোটার হয়েছেন। এ ছাড়া মোট ভোটারের মধ্যে চারশর বেশি ফাঁসির দণ্ডপ্রাপ্ত বন্দিও ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। কারা অধিদপ্তর জানিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গতকাল মঙ্গলবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের
ব্যয়বহুল ক্যানসার চিকিৎসা
দেশে প্রতি বছর ১ লাখ ৬৭ হাজার মানুষ নতুন করে ক্যানসারে আক্রান্ত হয় এবং মারা যায় প্রায় ১ লাখ সাড়ে ১৬ হাজার রোগী। বেশিরভাগ ক্যানসার রোগীর চিকিৎসা নেওয়ার আর্থিক সক্ষমতা থাকে না। ফলে অনেক ক্যানসার রোগীই বিনা চিকিৎসায় মারা যায়। এমন বাস্তবতায় ব্যয়বহুল ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে অসচ্ছল রোগীদের জন্য বিকল্প অর্থায়নের জোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ক্যানসারের
সারাদেশে দুদকের চার অভিযান
ঢাকা: নানা অনিয়মের অভিযোগে সারাদেশে চারটি অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুদকের এনফোর্সমেন্ট টিম এসব অভিযান পরিচালনা করে। বিষয়টি দুদকের জনসংযোগ শাখা নিশ্চিত করেছে। কক্সবাজার রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশনে অসাধু যোগসাজশে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন
বেতন কাঠামো বাস্তবায়নে অর্থ রেখে যাব
বেতন কমিশনের দেওয়া সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রেখে অন্তর্বর্তী সরকার রেখে যাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে যাবে বলেও জানান তিনি। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির
নীরব-জোন জনসচেতনতা সমাবেশ
শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সচিবালয় এলাকায় ‘নীরব জোন’ (Silent Zone) কঠোরভাবে বাস্তবায়নের জন্য সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ের সামনের মৎস্য ভবন ক্রসিংয়ে সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ভোট দিলেন কারাবন্দিরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে কারাবন্দি ভোটারদের ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশের বিভিন্ন কারাগারে থাকা মোট ৫ হাজার ৯৬০ জন কারাবন্দি ভোটার নিজ নিজ কারাগারে স্থাপিত নির্ধারিত বুথে প্রবেশ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ঢাকার কেরানীগঞ্জ বিশেষ কেন্দ্রীয় কারাগারে বন্দি সাবেক মন্ত্রী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ
র্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
ঢাকা: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-র্যাব এর নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স' (এসআইএফ)। এর আগে র্যাবের সূচনালগ্নে এ বাহিনীর নাম ছিল র্যাপিড অ্যাকশন টিম বা র্যাট (RAT)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট
সবার ধৈর্য বাড়াতে হবে
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সহিংসতা বাড়ছে না, সহিংসতা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী অলরেডি মাঠে চলে গেছে। জনগণকে ধৈর্যধারণ করতে হবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আগারগাঁও কোস্টগার্ড সদর দপ্তরে আয়োজিত 'বাংলাদেশ কোস্টগার্ড পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। টিআইবির
