ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রাজনীতি সংবাদ

Thumbnail [100%x225]
তারেক রহমানের প্রচারণা শুরু

আগামী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সিলেট সফরের মাধ্যমে শুরু হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারণা এমন তথ্য জানিয়েছেন চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। তিনি বলেন, আসন্ন

Thumbnail [100%x225]
বেকারকে বিনা সুদে ঋণ দেবে জামায়াত

পাঁচ লাখ স্নাতকধারী বেকারকে বিনা সুদে ঋণ দেবার প্রতিশ্রুতি দিয়েছে জামায়াতে ইসলামী। ক্ষমতায় গেলে মাসে ১০ হাজার টাকা করে সুদমুক্ত এই ঋণ দেবে দলটি। শিক্ষাজীবন শেষে চাকরি পাওয়ার মধ্যে সর্বোচ্চ দুই বছর এ সুবিধা পাবেন তরুণেরা। সেই সঙ্গে মেধা ও প্রয়োজনের ভিত্তিতে ১ লাখ শিক্ষার্থীর জন্য মাসিক ১০ হাজার টাকা করে সুদমুক্ত শিক্ষাঋণ দেওয়ার প্রতিশ্রুতি

Thumbnail [100%x225]
৭ আসনে মনোনয়ন চূড়ান্ত করলো বিএনপি

সারাদেশে বিএনপির ঘোষিত বিকল্প প্রার্থীর আসনগুলোতে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে দলটি। এর মধ্যে কয়েকটি আসনে আগে ঘোষিত প্রার্থীকেই চূড়ান্ত করা হয়েছে। আবার দুটি আসনে বিকল্প প্রার্থীকে চূড়ান্ত করেছে বিএনপি।  মনোনয়ন ঘোষণার সময় সারাদেশে সাতটি আসনে বিকল্প প্রার্থী দিয়েছিল দলটি। এর মধ্যে সিলেট-৬ আসনে বিকল্প প্রার্থী হিসেবে দলের মনোনয়ন দেওয়া হয় জেলা

Thumbnail [100%x225]
শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে

গণতন্ত্র এবং নাগরিক অধিকারের স্বার্থে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।  মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াতে ইসলামী আয়োজিত ‘পলিসি সামিট-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর

Thumbnail [100%x225]
বিএনপির চাপে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট অবস্থান নিচ্ছে

সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। তার অভিযোগ, বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের চাপের মুখে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট অবস্থান নিচ্ছে, যা অব্যাহত থাকলে আসন্ন নির্বাচন বিতর্কিত হয়ে উঠবে। এর দায় শেষ পর্যন্ত

Thumbnail [100%x225]
তিন ইস্যুতে ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচি

তিনটি বিষয়ের প্রতিবাদে নির্বাচন কমিশনের (ইসি) বাইরে দ্বিতীয় দিনের মতো ঘেরাও কর্মসূচি পালন করছে ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে তারা অবস্থান নেন। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে তারা ঘেরাও কর্মসূচি পালন করছেন। রাকিব বলেন, তাদের কর্মসূচি তিনটি বিষয়ে চলছে।   ১) পোস্টাল ব্যালট সংক্রান্ত

Thumbnail [100%x225]
জাতি গঠনে নারীর ক্ষমতায়ন ঘর থেকে শুরু হতে হবে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, ‘জাতি গঠনে নারীর ক্ষমতায়ন শুরু হতে হবে ঘর থেকে।’ তিনি বলেন, নারী সমতা কেবল নারীদের বিচ্ছিন্ন সমস্যা নয়; এটি একটি সামগ্রিক অর্থনৈতিক ও জাতীয় ইস্যু। অর্ধেক জনসংখ্যাকে গৃহস্থালির অদৃশ্য শ্রম আর সামাজিক চাপে কোণঠাসা করে রেখে কোনো দেশের প্রকৃত

Thumbnail [100%x225]
হাসপাতালে মির্জা ফখরুল

চিকিৎসাধীন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৮ জানুয়ারি) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পৌঁছে কিছুটা সময় মান্নার পাশে বসে চিকিৎসক ও পরিবারের কাছ থেকে শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এবং দ্রুত মান্নার সুস্থতা কামনা করেন।  এ সময় নাগরিক ঐক্য

Thumbnail [100%x225]
ইসি বিএনপির পক্ষে

নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে বিএনপির প্রতি পক্ষপাতের অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেছেন, এই নির্বাচনে আমরা অংশ নেব কিনা পুনর্বিবেচনা করছি। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দ্বৈত

Thumbnail [100%x225]
দেশের জন্য সবার আন্তরিকতা থাকতে হবে

দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক’ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  জাইমা রহমান বলেন, আজ আমরা

Thumbnail [100%x225]
জুলাইশহীদ ও আহতদের জন্য বিশেষ বিভাগ

ঢাকা: বিএনপি সরকার গঠন করতে পারলে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা এবং আহতদের ও শহীদদের স্বজনদের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনে একটি আলাদা বিভাগ গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ফার্মগেট-খামারবাড়ি এলাকার কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানে

Thumbnail [100%x225]
জুলাইযোদ্ধাকে কাছে ডেকে নিলেন তারেক রহমান

রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে রোববার (১৮ জানুয়ারি) এক আবেগঘন পরিবেশের অবতারণা হয়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্ধারিত মতবিনিময় সভায় মঞ্চের প্রটোকল ভেঙে জুলাইযোদ্ধাদের কাছে ডেকে নেন। বেলা সকাল ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তারেক রহমান।