আন্তর্জাতিক সংবাদ
‘ঈশ্বরের পরিকল্পনা’ বলে ইরান যুদ্ধে আনা হয়েছে মার্কিন সেনাদের!
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক তৎপরতাকে ‘ঈশ্বরের পরিকল্পনা’ এবং বাইবেলে বর্ণিত ‘শেষ সময়ের’ যুদ্ধ হিসেবে মার্কিন সেনাদের সামনে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মার্কিন সামরিক বাহিনীর বেশ কয়েকজন কমান্ডারের বিরুদ্ধে উগ্র খ্রিস্টান ধর্মীয় উস্কানি ব্যবহারের এ দাবি করেছে ‘মিলিটারি রিলিজিয়াস ফ্রিডম ফাউন্ডেশন’ (এমআরএফএফ) নামে একটি
ইরানে স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র দায়ী
মার্কিন সামরিক তদন্তে বলা হয়েছে, ইরানের একটি স্কুলে হামলার জন্য সম্ভবত যুক্তরাষ্ট্র দায়ী। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন সামরিক তদন্তকারীরা মনে করছেন যে ইরানের একটি বালিকাদের স্কুলে হওয়া হামলার জন্য সম্ভবত মার্কিন বাহিনী দায়ী। ওই হামলায় ১৬৫ শিশু নিহত হয়েছে। প্রতিবেদনে দুটি মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, স্কুলে বোমা
বেসামরিক এলাকায় হামলা করছে যুক্তরাষ্ট্র- ইসরায়েল
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচী অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ এক পোস্টে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, `বিশ্বব্যাপী বাজারে এই হামলার প্রভাব পড়েছে, দাম বেড়েছে জ্বালানির, মুদ্রার বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে এবং বিশ্বজুড়ে
ট্রাম্পের ইরান যুদ্ধ থামানোর প্রস্তাব প্রত্যাখ্যান
ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপ বন্ধ করার একটি প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) বাতিল হয়েছে। ডেমোক্র্যাটদের সমর্থিত এই প্রস্তাবটি পাস হলে যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য করা হতো। কিন্তু ভোটাভুটিতে এটি ২১২–২১৯ ভোটে পরাজিত হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের
বোমাবর্ষণের মধ্যে যেভাবে দিন কাটছে ইরানিদের
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণের মধ্যে কোনোভাবে স্বাভাবিক জীবন চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন ইরানের সাধারণ মানুষ। একই সময় দেশজুড়ে বৈশ্বিক ইন্টারনেট সংযোগও কার্যত বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, হামলার সময় নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে কিছু পানি ও বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত
ইরানে নিহত বেড়ে ১০৪৫
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ অভিযানের পঞ্চম দিনে ইরানে নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। বুধবার (৪ মার্চ) তেহরানসহ ইরানের পবিত্র শহর কোম, ইসফাহান এবং দেশের পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন নিরাপত্তা স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইরানও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে এবং মধ্যপ্রাচ্যজুড়ে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংসের
৮৭ জনের মরদেহ উদ্ধার করল শ্রীলঙ্কা নৌবাহিনী
আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ থেকে এ পর্যন্ত ৮৭ জনের মরদেহ উদ্ধার করেছে শ্রীলঙ্কা নৌবাহিনী। লঙ্কান নৌবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। শ্রীলঙ্কা নৌবাহিনীর কমান্ডার বুদ্ধিকা সম্পাত এক বিবৃতিতে জানান, উদ্ধারকারী দল যখন
ইরানের বিরুদ্ধে কতদিন টেকা সম্ভব ইসরায়েলের?
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাত আরও কয়েক সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে বলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা ইঙ্গিত দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মনে করছে, দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিচালনা যুক্তরাষ্ট্রের জন্য বড় কোনো চ্যালেঞ্জ নয়, কারণ তাদের সামরিক সক্ষমতা দীর্ঘমেয়াদি সংঘাত সামাল দেওয়ার মতো শক্তিশালী। কিন্তু
ইরানে ৫ হাজারের বেশি গোলা ছুড়েছে ইসরায়েল
ইসরায়েলি বিমানবাহিনী জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করার পর এখন পর্যন্ত দেশটিতে তারা পাঁচ হাজারের বেশি গোলাবারুদ নিক্ষেপ করেছে। বুধবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তারা বলেছে, বিশেষভাবে তেহরানকে লক্ষ্য করেই এসব হামলা করা হয়েছে। এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলের
ইরান নিয়ে বিভক্ত ইউরোপ
আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে স্পেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও কটূক্তির জবাবে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেডরো শানসেজ। বুধবার (৪ মার্চ) জাতির উদ্দেেশ্যে দেওয়া ভাষণে স্পেনের প্রধানমন্ত্রী পেডরো শানসেজ স্পষ্ট ভাষায় ইরান যুদ্ধের বিরোধিতা পুনর্ব্যক্ত
খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় মঙ্গলবার রাতে তেহরানে এই জানাজা হওয়ার কথা ছিল। সংবাদ সংস্থাটি তেহরান প্রদেশের ইসলামিক প্রোপাগেশন কোঅর্ডিনেশন কাউন্সিলের এক বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, অভূতপূর্ব
ইরানে নিহত হাজার ছাড়িয়েছে
মার্কিন-ইসরায়েলিদের যৌথ হামলায় ইরানে চার দিনে ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে ১৮১ শিশু রয়েছে, যাদের বয়স ১০ বছরের কম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৫ হাজার ৪০২ জন। আহতদের মধ্যেও আছে ১০০ শিশু। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি এনজিও হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস
