ব্যাংকিং নিউজ সংবাদ
ইসলামী ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৪২তম বার্ষিক সাধারণ সভা ১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট
গাড়ি ক্রয়ে ঋণ নিলে বিশেষ সুবিধা
বাংলাদেশে বিওয়াইডি-এর গাড়ি ক্রয়ে ঋণ সুবিধা গ্রহণ করলে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংক পিএলসি-এর গ্রাহকরা। বাংলাদেশে বিওয়াইডি-এর অনুমোদিত পরিবেশক সিজি রানার বাংলাদেশ লিমিটেড। সম্প্রতি ঢাকার তেঁজগাওয়ে বিওয়াইডি ফ্ল্যাগশিপ শো-রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি। চুক্তি অনুযায়ী, বিওয়াইডি-এর
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের এক সভা ৮ ডিসেম্বর, ২০২৫ সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ (সোমবার) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন। ২০১৬
নানান সেবা নিয়ে এসএমই মেলায় ইসলামী ব্যাংক
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সাত দিনব্যাপী ১২তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৫ এ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির স্টল উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার ফিতা কেটে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টলটি উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এসএমই ইনভেস্টমেন্ট
টেকসই উন্নয়ন ও ক্লাইমেট অ্যাকশান রিপোর্ট উন্মোচন করেছে প্রাইম ব্যাংক
টেকসই উন্নয়ন রিপোর্ট ও ক্লাইমেট অ্যাকশান রিপোর্ট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। আজ (০৪ ডিসেম্বর) রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ রিপোর্ট উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রাইম ব্যাংক দায়িত্বশীল এবং জলবায়ু সচেতন ব্যাংকিং কার্যক্রমের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী।
এসএমই লোন ‘সাফল্য’ পাবেন আইফারমারের রিটেইলাররা
দেশের কৃষি-প্রযুক্তি প্রতিষ্ঠান আইফারমারের নিবন্ধিত এগ্রি-রিটেইলারদের ডিজিটাল অর্থায়ন সুবিধা ‘সাফল্য’ দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই সহযোগিতার ফলে আইফারমার সেন্টারের রিটেইলাররা সরাসরি ব্র্যাক ব্যাংকের ‘সাফল্য’ প্ল্যাটফর্ম থেকে নিজেদের ওয়ার্কিং ক্যাপিটাল নিতে পারবেন। এটিই দেশের প্রথম এসএমই
সেলফিনে সম্পূর্ণ ভয়েস-চালিত সেবা
ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপে চালু হলো দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভয়েস অ্যাসিস্ট্যান্ট সেলফিন ইকো। এটি একটি সম্পূর্ণ ভয়েস-ভিত্তিক উন্নত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যার মাধ্যমে ব্যবহারকারী ভয়েস কমান্ড দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন। ব্যবহারকারী ইংরেজিতে ভয়েস কমান্ড দিলেই সেলফিন ইকো গ্রাহকের পরিচয় নিশ্চিত
ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের এক সভা ৩০ নভেম্বর ২০২৫, রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমদ এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন, শরী’আহ সুপারভাইজরি কাউন্সিলের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. আবু বকর রফীক ও
‘উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি’
‘উদ্যোক্তা হবো, দেশ গড়বো’ এই স্লোগানে যমুনা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে ঝিনাইদহে এক মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি’র সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৬ নভেম্বর এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন ‘Skills for Industry Competitiveness and Innovation’ এর আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাপনী
তানজিল চৌধুরী প্রাইম ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত
প্রাইম ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান হিসেবে তানজিল চৌধুরীকে পুনর্নির্বাচিত করেছে পরিচালনা পর্ষদ। সম্প্রতি ব্যাংকের ৫৮৫তম পরিচালনা পর্ষদ সভায় তাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করা হয়। তানজিল চৌধুরী ২০২০ সালে প্রথমবার প্রাইম ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তার নেতৃত্বে প্রাইম ব্যাংক ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন ও স্থিতিশীল প্রবৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করেছে। ডিজিটাল ব্যাংকিং, উদ্ভাবনী পণ্য ও সেবা, পরিবেশ ও সামাজিক সুশাসন, জেন্ডার ডাইভারসিটি, স্থায়িত্বশীলতা এবং নেতৃত্বের উৎকর্ষতার জন্য ব্যাংকটি আন্তর্জাতিক স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও পুরস্কার প্রদানকারী সংস্থার স্বীকৃতি অর্জন করেছে। প্রাইম ব্যাংকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তানজিল চৌধুরী ইস্ট কোস্ট গ্রুপ (ইসিজি)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ৪৫ বছরের বেশি সময় ধরে জ্বালানি ও ডাউনস্ট্রিম হাইড্রোকার্বন খাতে কার্যক্রম পরিচালনাকারী এ কনগ্লোমারেট দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।
এসএমইদের প্রযুক্তি ও অর্থায়ন সুবিধার মাধ্যমে ক্ষমতায়ন করবে সেবা মার্চেন্টস ও ব্র্যাক ব্যাংক
সেবা প্ল্যাটফর্মের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এই সহযোগিতার আওতায় ব্র্যাক ব্যাংক সেবা প্ল্যাটফর্মে নিবন্ধিত ও যোগ্য মার্চেন্টদের এসএমই ডিজিটাল মাইক্রো-লোন সুবিধা প্রদান করবে, যা উদ্যোক্তাদের জন্য মূলধনপ্রাপ্তি আরও সহজ, দ্রুত ও ঝামেলাহীন করবে। সেবা
