ডিপ্লোম্যাটিক সংবাদ
যুক্তরাজ্য ভ্রমণে থাকছে না স্টিকার ভিসা
আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই-ভিসা ব্যবহৃত হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে। বার্তায় জানানো হয়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা এখন ডিজিটাল ব্যবস্থায় রূপান্তরিত হচ্ছে। ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যুক্তরাজ্যে ভ্রমণের জন্য যাদের ভিসা প্রয়োজন তারা শুধু ই-ভিসা
আ.লীগের অংশগ্রহণ নিয়ে কূটনীতিকরা চাপ দেননি
পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছেন, নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনীতিকরা কোনো চাপ সৃষ্টি করেননি। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনীতিকদের পক্ষ থেকে কোনো চাপ আছে কি না জানতে চাইলে পররাষ্ট্র
কূটনৈতিক পাসপোর্ট ছাড়ছেন উপদেষ্টারা
অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়ে আসায় উপদেষ্টারা তাদের কূটনৈতিক পাসপোর্ট ছাড়তে শুরু করেছেন। বেশ কয়েকজন উপদেষ্টা ইতোমধ্যেই পাসপোর্ট ছেড়েছেন। বাকিরাও খুব দ্রুত সময়ের মধ্যে কূটনৈতিক পাসপোর্ট ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর
প্রতিরক্ষা চুক্তি ‘চলমান প্রক্রিয়া’
ঢাকা: অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা খাতে চুক্তি হয়েছে। পরবর্তী সরকার এসব চুক্তির ধারাবাহিকতা রাখবে কি না—সে বিষয়ে জানতে চাইলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, এটা হাইপোথিটিক্যাল (অনুমাননির্ভর) প্রশ্ন। এটা একটি চলমান প্রক্রিয়া। সোমবার (২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা
অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যুক্ত কানাডা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে কাজ করছে কানাডা। সোমবার (০২ ফেব্রুয়ারি) ঢাকার কানাডা হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে। কানাডা হাইকমিশন জানায়, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে সমর্থন জানাতে ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথের পর্যবেক্ষক মিশনের সঙ্গে একযোগে কাজ করছে কানাডা। বার্তায়
ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘বর্তমানে বিদ্যমান শুল্কমুক্ত সুবিধার মেয়াদ শেষ হওয়ার পরও যেন বাংলাদেশের রপ্তানি—বিশেষ করে তৈরি পোশাক—ইইউ’র বাজারে অব্যাহতভাবে প্রবেশাধিকার পায়, সে জন্য
অবাধ-সুষ্ঠু করার আহ্বান জানিয়ে মার্ক রুবিওকে চিঠি মার্কিন কংগ্রেসম্যানদের
বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপদ হয়, তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি সহায়তা এবং নিরপেক্ষ মনিটরিং দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওকে চিঠি লিখেছেন দুইজন মার্কিন সিনিয়র কংগ্রেসম্যান জো উইলসন এবং নাইল পাও। মঙ্গলবার ( ২৭ জানুয়ারি) তারা এ চিঠি দেন। চিঠিতে তারা বলেন, বাংলাদেশের
জামায়াতের আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ‘আজকের বৈঠকে আমি আসন্ন নির্বাচন সম্পর্কে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের দৃষ্টিভঙ্গি শুনেছি। শান্তি ও সমৃদ্ধির
নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র সরকার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, ২০২৬-এ যুক্তরাষ্ট্র সরকার কোনো দলের পক্ষ নেবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সেইসঙ্গে তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচিত সরকারের সাথে কাজ করতে যুক্তরাষ্ট্র সরকার প্রস্তুত রয়েছে। আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন
জনগণ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র
ঢাকা: ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, যুক্তরাষ্ট্র নির্বাচনে কারও পক্ষ নেবে না৷ জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারা সেই সরকারের সঙ্গেই কাজ করবে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। রাষ্ট্রদূত
শেষভাগের শৃঙ্খলা নিয়ে উদ্বেগ ইসি
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটগ্রহণের শেষভাগে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য উদ্ভূত পরিস্থিতির ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এমন নির্দেশনা ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, ভোটগ্রহণের
যে কারণে বাতিল হবে পোস্টাল ব্যালট
ঢাকা: ভোট দেওয়ার পর ঘোষণাপত্র, স্বাক্ষর ছাড়া গণভোট ও সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট পাঠালে তা বাতিল করবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়াও আরও সাতটি কারণে পোস্টাল ব্যালট বাতিল করবে সংস্থাটি। ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন ইতিমধ্যে এমন সিদ্ধান্তের চিঠি সকল রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, বৈধ ব্যালট পেপারসমূহ জাতীয়
