শিক্ষা সংবাদ
দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ
ঢাকা: দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের চিঠির পর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার
প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান
নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন নিয়োগবঞ্চিত চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রাথমিকের সহকারী শিক্ষক প্রার্থীরা। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার পর মিছিল নিয়ে তারা শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নেন। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে শুরু করেন আন্দোলনকারীরা।
একাদশ শ্রেণির ক্লাস শুরু আজ
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। পুনর্নির্ধারিত তারিখ অনুযায়ী ২৩ সেপ্টেম্বরের পরিবর্তে ২৪ সেপ্টেম্বর ক্লাস শুরু হবে। এর আগে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি উচ্চমাধ্যমিক পর্যায়ের সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানের
দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি
বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতিতে সুনীল অর্থনীতি বা ব্লু ইকোনমি গুরুত্বপূর্ণ একটি খাত হতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, বাংলাদেশের সমুদ্রসীমায় থাকা বিপুল সম্পদ কাজে লাগাতে শিক্ষা ও গবেষণায় গুরুত্ব দিতে হবে। সুনীল অর্থনীতি ও সার্কুলার ইকোনমিকে কেন্দ্র করে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার
নন-ক্যাডারে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ
বিসিএস নন-ক্যাডার হতে যোগদানকারী সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতির উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এজন্য তথ্য চাওয়া হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত ৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএস (নন-ক্যাডার) হতে যোগদানকারী সহকারী শিক্ষকদের সিনিয়র
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ
এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ এর খাতা পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সারা দেশে মোট ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের
প্রাথমিকের শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত
আগামী ৮ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের শিক্ষক বদলি স্থগিত থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, ১৪ হাজার শিক্ষক পদায়নের জন্য নতুন করে বদলি বন্ধ থাকবে। ১৪ হাজার শিক্ষকের পদায়ন
একাদশে ভর্তির আবেদন শুরু আজ
চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। আগামী ১০ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে। ২২ সেপ্টেম্বর ভর্তি কার্যক্রম শেষ হবে। ২৩ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নীতিমালা অনুযায়ী, কোনো প্রকার ভর্তি পরীক্ষা ছাড়াই
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা,
শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, তাদের কমিটি গঠনে ফের তাগিদ দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানা যায়। এ বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চিঠিটি পাঠানো হয়েছে। বিষয়টি অতীব জরুরি বলেও জানানো হয়েছে। চিঠিতে
স্কুল-মাদরাসায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ
দেশের হাইস্কুল ও মাদরাসাগুলোতে প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ দেবে সরকার। এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সোমবার (১৭ আগস্ট) ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’ শীর্ষক ওই অনুষ্ঠানে বাংলাদেশের ৯০টিরও বেশি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। মন্ত্রী
নাসিমা কাদির মোল্লা হাই স্কুলকে তলব
এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পাওয়া নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। রোববার (১৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খান সই করা চিঠি প্রধান শিক্ষকের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর নরসিংদী জেলার নরসিংদী
এসএসসি-সমমানের ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু
ঢাকা: এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে খাতা পুনর্নিরীক্ষণের সুযোগ। আজ মঙ্গলবার (১১ আগস্ট) থেকে এ আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত। এবারও আবেদন করতে হবে পুরোপুরি অনলাইনে; কোনো ম্যানুয়াল বা সরাসরি লিখিত আবেদন গ্রহণ করা হবে না। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির
