নির্বাচন ও ইসি সংবাদ
রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছেন মির্জা ফখরুল, শুক্রবার শপথ
দীর্ঘ ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। ভোটের সমীকরণে ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ থেকে বড় ব্যবধানে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ভোট দেবেন সংসদ সদস্যরা (এমপি)। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আগামীকাল শুক্রবার
রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল অলি আহমদের মনোনয়নপত্র বৈধ
১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র বৈধ হয়েছে। রোববার (১৬ আগস্ট) নির্বাচন ভবনে ‘নির্বাচনী কর্তা’ হিসেবে মনোনয়নপত্র বাছাই করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। পরে নির্বাচন ভবনে জামায়াত নেতা ও ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) মো. আব্দুল বাতেন বলেন, অলি আহমদের দুটি মনোনয়নপত্র জমা দেওয়া
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ রোববার (১৬ আগস্ট)। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। ইসি সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন ভবনে 'নির্বাচনি কর্তা' (প্রধান নির্বাচন
মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান
রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন জমা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টা ২৩ মিনিটে নির্বাচন ভবনে নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন
রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বিএনপি। রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে থেকে দলটি মনোনয়নপত্র সংগ্রহ করে। জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপি ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মণি একটি এবং আরেকটি মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি সিনিয়র
স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি
ঢাকা: ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে আলোচনা করতে জাতীয় সংসদে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার বৈঠক থেকে আসা সিদ্ধান্ত অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সিইসি সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনারদের নিয়ে সংসদের উদ্দেশে রওনা দেন। গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
স্পিকার ও সিইসিকে জামায়াতের চিঠি
আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর সাতক্ষীর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিস্কারের চিঠি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকে পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে জাতীয় সংসদের স্পিকারকেও। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নির্বাচন কমিশনে
দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই
ঢাকা: আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর জামায়াত থেকে কেবল বহিষ্কারের ভিত্তিতে সাতক্ষীরা-৪ আসনের গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ যাওয়ার সুযোগ নেই। বৃহস্পতিবার (২৩ জুলাই) নির্বাচন ভবনের নিজ দপ্তরে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, শুধু দলের বহিষ্কারের ভিত্তিতেই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী
জালিয়াতি ঠেকাতে ‘ফ্যামিলি ট্রি’ পরিকল্পনা ইসির
ঢাকা: ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি ঠেকাতে নতুন এক পরিকল্পনা বাস্তবায়নের দিকে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে কেউ ভোটার হতে এলে পিতা-মাতার এনআইডির তথ্যের সঙ্গে দিতে হবে পরিবারের অন্য সদস্যদের এনআইডির তথ্যও। ইসি কর্মকর্তারা বলছেন, সাধারণত এনআইডি পাওয়ার জন্য ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হয়।
এনআইডিতে বিয়ের তথ্য গোপনের পথ বন্ধ হচ্ছে
ঢাকা: জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বিয়ের তথ্য গোপন বা নয়-ছয়ের পথ বন্ধ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে কাবিননামা ও তালাকনামা অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে যাচাইয়ের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি বেশ কিছু ঘটনা সামনে আসায় এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। অনেকেই গোপনে বিয়ে করেন, মৃত্যুর পর উত্তরাধিকার নির্ধারণে
২২ হাজার প্রবাসীর এনআইডি আবেদন বাতিল
বিভিন্ন দেশ থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে ২২ হাজার প্রবাসীর আবেদন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। যথাযথ না হওয়ায় তাদের আবেদন বাতিল করা হয়েছে বলে জানা গেছে। শনিবার (২০ জুন) এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। প্রবাসীদের আবেদন সংক্রান্ত এক প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২৩ সালে শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট নিবন্ধন আবেদন
দায়িত্বে মারা গেলে ১০ লাখ টাকা অনুদান দেবে ইসি
ঢাকা: যে কোনো নির্বাচনে ও ভোটার তালিকা প্রণয়নে দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা-কর্মচারী বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য মারা গেলে ১০ লাখ টাকা অনুদান দেবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ জুন) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। ইসির উপ-সচিব রাশেদুল ইসলামের সই করা এ-সংক্রান্ত নীতিমালায় বলা হয়েছে, ভোট ও ভোটার তালিকা প্রণয়নের দায়িত্বে নিয়োজিত
