ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাঙালির উন্মাদনা এবার ফিফার ওয়ালে

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৪ জুন, ২০২৬ ০৯:৪২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪ বার


বাঙালির উন্মাদনা এবার ফিফার ওয়ালে

বিশ্ব ফুটবলে বাংলাদেশ দলের অবস্থান শীর্ষ সারিতে না থাকলেও, এদেশের মানুষের ফুটবল উন্মাদনা বিশ্বজুড়ে বরাবরই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এরই ধারাবাহিকতায়, ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের ফুটবল ভক্তদের আবেগ ও ভালোবাসাকে সম্মান জানিয়ে একটি বিশেষ পোস্ট করা হয়েছে।

পোস্টের ক্যাপশনে ফিফা বাংলায় লিখেছে, ‘বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে।’

 

ফিফার শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, প্রিয় দলের জার্সিতে পুরো দেশ যেন উৎসবে মেতেছে।

ছবিতে আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি গায়ে এবং হাতে লাল-সবুজ পতাকা নিয়ে রাস্তায় সমর্থকদের বর্ণিল র‍্যালি, রংয়ের খেলা ও বিজয়োল্লাস ফুটে উঠেছে। আরেকটি ছবিতে দেখা যায়, শত শত সমর্থক মিলে পরম যত্নে বুকে আগলে রেখেছেন বিশাল এক বাংলাদেশের জাতীয় পতাকা।

 

ব্রাজিল ভক্তদের উল্লাসের চিত্রে দেখা যায়, সেলেসাওদের হলুদ জার্সি পরে তরুণ ও শিশুদের বাঁধভাঙা উচ্ছ্বাস। অন্যদিকে, গলির দেয়ালে আঁকা ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যুরালের সামনে এক খুদে ভক্তকে পর্তুগালের জার্সি গায়ে তার বিখ্যাত 'সিউউউ' উদযাপন অনুকরণ করতে দেখা যায়।



সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি শেয়ার হওয়ার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায় এবং মাত্র কয়েক মিনিটেই হাজার হাজার মন্তব্য ও রিয়্যাকশন এসেছে পোস্টে। লাল-সবুজের ফুটবলপ্রেমীরা ফিফাকে ধন্যবাদ জানিয়ে এই পোস্টের নিচে মন্তব্য করছেন। ফিফার এই স্বীকৃতি আবারও প্রমাণ করলো ভৌগোলিক দূরত্ব বা মাঠের সাফল্য যা-ই হোক না কেন, ফুটবলের প্রতি বাঙালির ভালোবাসার কোনো সীমানা নেই।

 


   আরও সংবাদ