সংবাদ
নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
নির্বাচনী প্রতিশ্রুতি ও ইশতেহার বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকার সফল হতে পারবে না। তাই নির্বাচনের আগে জনগণের কাছে করা সব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে। শনিবার (৯মে) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন
দেশের ক্ষতি হলে নীরবে বসে থাকব না
ঢাকা: সরকার যদি ভালো কাজের উদ্যোগ নেয়, তাহলে সহযোগিতা করা হবে। কিন্তু দেশের কোনো ক্ষতি হলে নীরবে বসে থাকা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৯ মে) সকালে জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের কোনো ভুল হলে
ফের বসতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র
দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা আগামী সপ্তাহে আবারও শুরু হতে পারে। সম্ভাব্য এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, উভয় পক্ষ বর্তমানে মধ্যস্থতাকারীদের সহায়তায় একটি এক পৃষ্ঠার ১৪ দফা সমঝোতা স্মারক
ভারতে নতুন সেনাপ্রধান রাজা সুব্রামানি
ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ মে। তার বিদায়ের পর লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানির নিয়োগ কার্যকর
প্রতিবন্ধী ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী
শারীরিক প্রতিবন্ধকতা যে মেধা ও ইচ্ছাশক্তির কাছে কোনো বাধাই নয়, তা প্রমাণ করেছেন কলেজছাত্র ওয়াকিমুল ইসলাম। এবার ওই তরুণ উদ্ভাবকের নিজের হাতে বানানো বিশেষ স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ জুগিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অভাবনীয় দৃশ্য দেখা যায়। এদিন প্রতিবন্ধী ওয়াকিমুলকে
ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শুকনো ছড়া এলাকায় ইউপিডিএফ প্রসীতদলের এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) ভোরে শুকনো ছড়া ১০ নম্বর পাড়ায় আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত সন্ত্রাসীরা হেগেরা চাকমা ওরফে লেত্তবাপকে ব্রাশ ফায়ারে হত্যা করে পালিয়ে যায় বলে জানা গেছে। এ ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর
চালকের আসনে বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে মুশফিকুর রহিম একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন। যদিও দ্বিতীয় সেশনের আগে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে অভিজ্ঞ মুশফিকের ধৈর্যশীল ইনিংসে এখনও বড় সংগ্রহের আশা বেঁচে আছে স্বাগতিকদের। মধ্যাহ্নভোজের বিরতির আগে ৭ উইকেট হারিয়ে ৩৮০ রান করেছে বাংলাদেশ। দিনের
জিপিএনির্ভর শিক্ষায় চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়
ঢাকা: শুধু পরীক্ষা ও জিপিএনির্ভর শিক্ষা দিয়ে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয় উল্লেখ করে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা এখন সময়ের দাবি। আধুনিক ও বাস্তবমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। যেখানে শিক্ষার্থীরা প্রজেক্টভিত্তিক ও হাতে-কলমে শেখার সুযোগ পাবে। শনিবার
এসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন মোরছালিন (২২)। তিনি গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের হেবজু মিয়ার ছেলে এবং স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক
ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সফররত পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভীর সঙ্গে বৈঠক করেছেন। শনিবার (৯ মে) ঢাকার একটি স্থানীয় হোটেলে প্রাতরাশের সময় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই মন্ত্রী দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক সম্পৃক্ততা ও
